নজরবন্দি ব্যুরোঃ আজ এবং কাল অথাৎ রবিবার ছুটির দিনরাত বৃষ্টি হবে এমনটাই খবর ছিল আলিপুর আবহাওয়া দফতর সুত্রে। সেই মতই আজ সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল। বেলা বাড়তেই শুরু হয় বৃষ্টি। আজ কলকাতা এবং দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে।
আরও পড়ুনঃ শনিতে ফিরবে ভাগ্য, বৃদ্ধি পাবে ধন-সম্পদ, জানুন আপনার রাশিফল
সপ্তাহান্তে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা দক্ষিনবঙ্গ। এবং এই বৃষ্টিপাত জারি থাকবে প্রায় মঙ্গলবার অবধি। আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলা গুলিতে আজ মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত হবে। শনিবারের পাশাপাশি রবিবারেও বেশ কিছু জায়গায় ভারী এবং অতিভারী বৃষ্টি হওয়ার সতর্কতা জারি করা হয়েছে।

দক্ষিনবঙ্গ এবং কলকাতায় সোমবারের পর থেকে কমবে বৃষ্টিপাতের পরিমান। সোমবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে অথাৎ পার্বত্য অঞ্চলগুলিতে বাড়বে বৃষ্টিপাতের পরিমান। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে সোমবার থেকেই শুরু হবে প্রবল বর্ষণ। এবং মঙ্গলবার বাড়বে সেই বৃষ্টিপাতের পরিমান।
শরতের আকাশে কালো মেঘের ঘনঘটা, আজ থেকে শুরু দুর্যোগ

ফলে এই পার্বত্য অঞ্চলগুলিতে সম্ভাবনা রয়েছে ধস নামার। কলকাতাতেও পুরনো বাড়ি গুলি ভেঙ্গে পরার সম্ভাবনা রয়েছে। নিচু রাস্তাগুলিতে জমতে পারে জল। এর পাশাপাশি গ্রামীণ অঞ্চলগুলিতে ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্যাতে বেশ কিছু জায়গা প্লাবিত হয়ে যেতে পারে। ফলে আগে থেকেই ফসল কেটে রাখার পরামর্শ কৃষকদের।



