ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে মহম্মদ শামির ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। এশিয়ান গেমসের কারণে একাধিক পেসার অনুপস্থিত থাকায় শামির অভিজ্ঞতার দিকে নজর নির্বাচকদের।
পাঁচ মাস পর জাতীয় দলে ফিরতে পারেন হার্দিক পান্ডিয়া। আফগানিস্তান সিরিজের আগে ফিট হচ্ছেন নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তীও।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে মহম্মদ শামির সুযোগ পাওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা। এবার ‘ব্রাত্য’ পেসারের পাশে দাঁড়িয়ে জাহির খান জানালেন, জাতীয় দলে ফিরতে কী করতে হবে শামিকে।
সাই সুদর্শনের চোটে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে সরফরাজ খানকে দলে নিল ভারত। দীর্ঘ অপেক্ষার পর প্রত্যাবর্তনের আগে তাঁর রহস্যময় ইনস্টাগ্রাম পোস্টও ভাইরাল হয়েছিল।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে বড় ধাক্কা ভারতীয় দলে। পায়ের আঙুলের চোটে ছিটকে গেলেন ফর্মে থাকা বি সাই সুদর্শন। তিন নম্বরে দেবদত্ত পাড়িক্কলের খেলার সম্ভাবনা বাড়ল।
গল টেস্টের আগে প্রস্তুতি ম্যাচে মাত্র দুই বল খেলেই শূন্য রানে আউট যশস্বী জয়সওয়াল। বিশ্ব ফার্নান্দোর বলে গালিতে ক্যাচ দিয়ে ফেরেন ভারতীয় ওপেনার, ফের আলোচনায় বাঁহাতি পেসের বিরুদ্ধে তাঁর রেকর্ড।
ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে টস জিতে আগে ব্যাট করানোর সিদ্ধান্তেই ম্যাচ হাতছাড়া করে নিউ জিল্যান্ড, মন্তব্য প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের।
IPL-এ পারফরম্যান্সের উপরই নির্ভর করতে পারে রোহিত শর্মা ও বিরাট কোহলির ভবিষ্যৎ। ২০২৭ ODI বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে বড় ইঙ্গিত দিলেন ভারতের কোচ গৌতম গম্ভীর।
একসময় ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করেও দলে জায়গা পাকা করতে পারেননি। কিন্তু বিশ্বকাপের ঠিক আগে এই শতরান যেন তাঁর স্পষ্ট বার্তা—এবার আর সেই ভুল করতে চান না ঈশান কিষান।