BJP West Bengal

BJP West Bengal

ডানকুনিতে তোলাবাজি নিয়ে ফের কড়া বার্তা শমীকের, ‘বিজেপির কোনও ট্রেড ইউনিয়ন নেই’

ডানকুনিতে কারখানা থেকে তোলাবাজি নিয়ে কড়া বার্তা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। তাঁর দাবি, বিজেপির কোনও ট্রেড ইউনিয়ন নেই; দলের নাম করে টাকা তুললে ব্যবস্থা নেওয়া হবে।

‘কাটমানি চাইলে ঝাঁটাপেটা করুন’, বিজেপি নেতার মন্তব্য ঘিরে সবংয়ে চাঞ্চল্য

আবাস যোজনায় ৫-১০ হাজার টাকা কাটমানি চাওয়ার অভিযোগ। সবংয়ের দলীয় অনুষ্ঠানে বিজেপি নেতা অমূল্য মাইতির কড়া মন্তব্য ঘিরে শুরু হয়েছে চর্চা।

‘পড়াশোনা জানি না বলে অপমান’, বসিরহাটের জেলা নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক রেখা পাত্র

দলের জেলা নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রেখা পাত্রের। পড়াশোনা কম জানেন বলে তাঁকে ভুল পথে চালানো ও অনুষ্ঠানে অপমানের অভিযোগ তুলেছেন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক।

রেজিনগরে ৭০% সংখ্যালঘু ভোট, পুজোর আগেই উপনির্বাচনের রণকৌশল বিজেপির! বৈঠকে বড় সিদ্ধান্ত

রেজিনগর উপনির্বাচন ঘিরে বড় প্রস্তুতি বিজেপির। ৭০ শতাংশ সংখ্যালঘু ভোটারের এই কেন্দ্রে জয়ের রণকৌশল তৈরি করতে বহরমপুরে তিন ঘণ্টার বৈঠক।

পুজোর পরেই কলকাতা-হাওড়া পুরভোট? প্রার্থী বাছাই থেকে পদ্ম ফোটানোর ছক, জানালেন সুকান্ত

সম্ভাব্য কলকাতা পুরভোটকে সামনে রেখে প্রস্তুতি শুরু বিজেপির। মুরলীধর সেন লেনে বৈঠক, প্রার্থী বাছাইয়ের মাপকাঠি এবং ওয়ার্ডভিত্তিক প্রচারের পরিকল্পনা নিয়ে বড় বার্তা সুকান্ত মজুমদারের।

‘দুর্নীতির দায় দল নেবে না’, বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপে শমীক ভট্টাচার্যের কড়া সতর্কবার্তা

রাজ্যে বিজেপি সরকারের ১০০ দিন পেরোতেই দলের নেতা-কর্মীদের সতর্ক করলেন শমীক ভট্টাচার্য। দুর্নীতি বা অনৈতিক কাজে যুক্ত হলে দল দায় নেবে না, কড়া বার্তা বিজেপির অন্দরে।

তোলাবাজি বন্ধে বিজেপিতে কড়া বার্তা, অভিযোগ পেলেই দ্রুত তদন্ত করে শাস্তির সিদ্ধান্ত

দমদম ও দেগঙ্গায় বিজেপি নেতাকর্মীদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগের পর কড়া অবস্থান বঙ্গ বিজেপির। দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত, সক্রিয় আরএসএসও।

নেতাজি ইস্যুতে বিজেপি-কে তুলোধনা, ‘আর কতদিন চুপ থাকবেন?’ জনতার উদ্দেশে প্রশ্ন মমতার!

ফেসবুক লাইভে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকল্পের নাম পরিবর্তন, ধর্ষণের অভিযোগ, ছাত্র আন্দোলনে পুলিশি ভূমিকা ও বিজেপি সরকারকে নিশানা করে সাধারণ মানুষকে সরব হওয়ার আহ্বান জানালেন তিনি।

‘তৃণমূলের উদাসীনতায় উন্নয়ন থমকে ছিল’, ডবল ইঞ্জিন সরকারের প্রতিশ্রুতি শমীকের

তৃণমূল সরকারের উদাসীনতায় পশ্চিমবঙ্গের উন্নয়ন থমকে ছিল বলে দাবি শমীক ভট্টাচার্যের। ডবল ইঞ্জিন সরকারের উন্নয়ন পরিকল্পনার বার্তা বিজেপি সভাপতির।

মোদি সরকারের ১২ বছর: বাংলাজুড়ে মহা জনসংযোগ অভিযান, সাংসদ-বিধায়কদের মাঠে নামাচ্ছে বিজেপি

মোদি সরকারের ১২ বছর পূর্তিতে বাংলাজুড়ে বিশেষ জনসংযোগ অভিযান শুরু করছে বিজেপি। সাংসদ-বিধায়কদের প্রবাস, জনকল্যাণ শিবির ও উন্নয়ন প্রচারে জোর।