Trinamool Congress

Trinamool Congress

‘মরে যেতাম’, ‘পুলিশে আস্থা নেই’, হালিশহরে মমতার কনভয়ে হামলা, বিরজু কেওটের মৃত্যুতে সরব তৃণমূল

হালিশহরে মৃত তৃণমূল কর্মী বিরজু কেওটের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার অভিযোগ। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তদন্ত ও জবাবদিহির দাবি তুলেছেন মমতা ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

অভিষেকের ‘দুর্ব্যবহার ও মানসিক অত্যাচার’, তৃণমূল ছাড়ার বিস্ফোরক কারণ জানালেন আবু তাহের

তৃণমূল ছাড়ার পর বিস্ফোরক আবু তাহের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্ব্যবহার ও মানসিক অত্যাচারের অভিযোগের পাশাপাশি প্রার্থী বাছাইয়ে আইপ্যাকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন তিনি।

পুলিশ হেফাজতেই তৃণমূল কর্মীর মৃত্যু! কাঁচরাপাড়ায় চাঞ্চল্য, ‘মারধরের’ অভিযোগ পরিবারের

পাঁচ দিনের পুলিশ হেফাজতে ছিলেন তৃণমূল কর্মী বিরজু কেওট। শনিবার লকআপে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যু। পরিবারের ‘মারধরের’ অভিযোগে কাঁচরাপাড়ায় চাঞ্চল্য।

তৃণমূল ভাঙতেই ‘প্ল্যান বি’? এবার হাট করে খোলা হচ্ছে দরজা, বিজেপি-র অন্দরে বাড়ছে জল্পনা

একাধিক নেতাকে দলে নেওয়ার পর এবার আরও বড় দলবদল কৌশলের জল্পনা। তৃণমূলকে দুর্বল করতে বিজেপির ‘প্ল্যান বি’ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা।

তৃণমূল ছাড়লেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু, ভোটের কয়েক মাসের মধ্যেই ইস্তফা; রাজনীতি নিয়েও জল্পনা

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার কয়েক মাসের মধ্যেই ইস্তফা দিলেন চন্দ্র কুমার বসু। ব্যক্তিগত কারণ দেখালেও তাঁর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ নিয়ে জল্পনা তুঙ্গে।

অভিষেককে ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগে দিল্লিমুখী ঋতব্রত শিবির, ‘প্রমাণ’ জমা দেওয়ার দাবি

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগ তুলে দিল্লিতে যাওয়ার কথা জানালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। হাতে নথি থাকার দাবি করেছেন তিনি, যদিও অভিযোগের সত্যতা এখনও যাচাই হয়নি।

জোড়াফুল না থাকলে নতুন ‘ফুল’ প্রতীক! নির্বাচন কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় মমতা

জোড়াফুল প্রতীক হারানোর সম্ভাবনার মধ্যেই বিকল্প পরিকল্পনা তৈরি করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির। তবে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানাচ্ছে দলীয় সূত্র।

কাকলি ঘোষ দস্তিদারের চেম্বারে শশী পাঁজা, তাহলে মমতা একা হলেন? জোর জল্পনা রাজ্য রাজনীতিতে!

দীর্ঘদিন পর প্রকাশ্যে শশী পাঁজা। কাকলি ঘোষ দস্তিদারের চেম্বারে তাঁর উপস্থিতি ঘিরে দলবদলের জল্পনা ছড়িয়েছে। যদিও তিনি দাবি করেছেন, এটি ব্যক্তিগত সাক্ষাৎ।

কল্যাণের সাসপেনশন প্রত্যাহার ও দলত্যাগী সাংসদদের সদস্যপদ খারিজ, জোড়া দাবিতে স্পিকারের দ্বারস্থ অভিষেক

স্পিকারের সঙ্গে বৈঠকে জোড়া দাবি তুলল তৃণমূল। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশন প্রত্যাহার ও দলত্যাগী সাংসদদের সদস্যপদ বাতিলের আবেদন জানালেন অভিষেকরা।

লাইভে ‘খুনি’ মন্তব্যের জেরে মদন মিত্রকে ১০ কোটি টাকার আইনি নোটিস অভিষেকের, ৭২ ঘণ্টার আলটিমেটাম

সোশ্যাল মিডিয়া লাইভে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে করা মন্তব্য ঘিরে মদন মিত্রের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির নোটিস। ৭২ ঘণ্টার আলটিমেটাম ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক।

‘আরে থামো!’ মঞ্চেই মমতা-কল্যাণের উত্তপ্ত বাক্যবিনিময়, ক্ষোভে সভা ছাড়লেন শ্রীরামপুরের সাংসদ? ২১ জুলাইয়ের মঞ্চে নতুন জল্পনা

২১ জুলাইয়ের কর্মসূচির মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রকাশ্য ক্ষোভ এবং মঞ্চ ছেড়ে চলে যাওয়ার ঘটনায় রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে জল্পনা।

ডিম-ভাত থেকে থাকার ব্যবস্থা, ২১ জুলাইয়ের প্রস্তুতিতে কালীঘাটকে টেক্কা ঋতব্রত শিবিরের!

২১ জুলাই শহিদ দিবস ঘিরে তৃণমূলে নতুন সমীকরণ। জেলা থেকে আসা কর্মীদের জন্য ডিম-ভাত ও থাকার ব্যবস্থা করেছে ঋতব্রত শিবির, অন্যদিকে সীমিত আয়োজনেই থাকছে কালীঘাট শিবির।

‘মমতা আমাকে তিনবার ফোন করেছিলেন’, কেষ্টর কষ্ট, ‘দলটাকে শেষ করে দিয়ে চলে গেল,’

শিবির বদলের পর মুখ খুললেন অনুব্রত মণ্ডল। মমতা বন্দ্যোপাধ্যায় তিনবার ফোন করেছিলেন বলে দাবি তাঁর। একইসঙ্গে আইপ্যাকের ভূমিকা ও দলীয় সিদ্ধান্ত নিয়ে একাধিক প্রশ্ন তুললেন বীরভূমের এই নেতা।

২১ জুলাই সমাবেশে সবুজ সংকেত! গান্ধী মূর্তির পাদদেশে অনুমতি পেল ঋতব্রত শিবির, সোমবার থেকেই প্রস্তুতি

২১ জুলাইয়ের শহিদ দিবসের আগে বড় রাজনৈতিক আপডেট। গান্ধী মূর্তির পাদদেশে সমাবেশের অনুমতি পেয়েছে বলে দাবি ঋতব্রত শিবিরের। সোমবার থেকেই শুরু হচ্ছে প্রস্তুতি।

২১ জুলাই গান্ধী মূর্তির পাদদেশেই নব্য তৃণমূলের শহিদ দিবস! প্রশাসনের অনুমতির দাবি, দলে বড় সাংগঠনিক রদবদলের ইঙ্গিত

২১ জুলাইয়ের শহিদ দিবস উপলক্ষে গান্ধী মূর্তির পাদদেশে কর্মসূচি করবে নব্য তৃণমূল বলে দলীয় সূত্রের দাবি। একইসঙ্গে সামনে এসেছে নতুন সাংগঠনিক নেতৃত্বের সম্ভাব্য তালিকা।

বীরভূমে বড় ধাক্কা মমতার শিবিরে! ঋতব্রত শিবিরে অনুব্রত, ‘আসল তৃণমূল’-এর জেলা সভাপতির দায়িত্বে কেষ্ট?

রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা। সূত্রের খবর, ঋতব্রত শিবিরে যোগ দিয়ে ‘আসল তৃণমূল’-এর বীরভূম জেলা সভাপতির দায়িত্ব পেতে পারেন অনুব্রত মণ্ডল। এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

কালীঘাট তৃণমূলকে ফ্রিজ় হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা ব্যবহারের অনুমতি, শর্ত দিল হাই কোর্ট

ফ্রিজ় হওয়া তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে কালীঘাট তৃণমূলকে অন্তর্বর্তী স্বস্তি দিল কলকাতা হাই কোর্ট। স্পেশাল অফিসারের তত্ত্বাবধানে প্রয়োজনীয় খরচ ও আইনি ব্যয়ের জন্য অর্থ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

নিজের দলের কর্মীকেই সপাটে চড় মারলেন মমতা! মিছিলে বিশৃঙ্খলার মাঝে মেজাজ হারালেন তৃণমূলনেত্রী

বারুইপুর-কাণ্ডের প্রতিবাদে কালীঘাট তৃণমূলের মিছিল ঘিরে উত্তেজনা। ভিড় নিয়ন্ত্রণ করতে গিয়ে এক ব্যক্তিকে চড় মারতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। জানুন কী ঘটেছিল।

১৫০ কোটির সন্দেহজনক লেনদেন, তৃণমূল অ্যাকাউন্ট মামলায় ইডি তল্লাশি কলকাতার পাঁচ জায়গায়!

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় ১৫০ কোটির বেশি সন্দেহজনক লেনদেনের সূত্রে কলকাতার পাঁচ জায়গায় ইডির তল্লাশি। তদন্তে নজরে কেয়ারওয়েল অ্যাভিয়েশন।

ঘাসফুল হাতছাড়া হতে পারে? ‘প্রতীক কেড়ে নিলেও কিছু যায় আসে না’—মমতার মন্তব্যে তীব্র জল্পনা

তৃণমূলের প্রতীক নিয়ে জল্পনার মাঝেই বড় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রতীক হারানোর আশঙ্কা, দলীয় কার্যালয়, বিদ্রোহী শিবির ও ২১ জুলাই নিয়ে কী বললেন? পড়ুন বিস্তারিত।

‘প্রতীক কেড়ে নিলেও কিছু যায় আসে না’, বিদ্রোহী শিবির ও বিজেপিকে একসঙ্গে নিশানা মমতার

তৃণমূলের প্রতীক ও দলীয় নিয়ন্ত্রণ নিয়ে বিতর্কের মাঝে ফেসবুক লাইভে বিজেপি ও বিদ্রোহী শিবিরকে একসঙ্গে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

চন্দ্রিমার ইস্তফার পর বড় সাংগঠনিক রদবদল, রাজ্য সভানেত্রীর দায়িত্ব নিলেন মমতা; সাধারণ সম্পাদক মদন-কুণাল

চন্দ্রিমা ভট্টাচার্যের ইস্তফার পর তৃণমূলের রাজ্য সভানেত্রীর দায়িত্ব নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সাধারণ সম্পাদক হলেন মদন মিত্র ও কুণাল ঘোষ।

‘কালের যাত্রায় পা মিলিয়ে’ ঋতব্রতদের সঙ্গে বৈঠক চন্দ্রিমার, বাড়ল জল্পনা

তৃণমূলের সব পদ ছাড়ার পর বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর মন্তব্যে নতুন রাজনৈতিক জল্পনা।

‘আনুগত্যে প্রশ্ন তুললেন দিদি’! অভিমানে তৃণমূলের সব পদ ছাড়লেন চন্দ্রিমা, প্রকাশ্যে বিস্ফোরক দাবি

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর আনুগত্যে প্রশ্ন তুলেছেন বলেই দাবি চন্দ্রিমা ভট্টাচার্যের। সেই অভিমানে রাজ্য সভাপতি-সহ তৃণমূলের সব পদ ছাড়লেন তিনি।