২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রাজনৈতিক মহল থেকে শুরু করে দেশবাসী। আর এর মধ্যে জোট জটে তিতিবিরক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। লোকসভা ভোটের আগে জোট নিয়ে বামেদের সঙ্গে আলোচনা শুরু করে দিলেন তিনি।



আরও পড়ুন: কবে থেকে নির্বাচন? ভোটে ক্ষমতার অপপ্রভাব রুখতে কড়া কমিশন
শনিবার বহরমপুর কংগ্রেস কার্যালয়ে অধীর বলেন,”সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে জোট নিয়ে কথাবার্তা শুরু হয়েছে।” তৃণমূলের জোট জট নিয়ে অধীর জানান, জোট নিয়ে জয়রাম রমেশ কি বলেছেন সেটা তার জানা নেই। ইন্ডিয়ার জোট নিয়ে চাপেই রয়েছে তৃণমূল।



সূত্রের খবর, কংগ্রেস আসনরফা নিয়ে তৃণমূলকে নতুন প্রস্তাব দেওয়া হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। বাংলার ৪২ আসনের মধ্যে ৬ টি আসন চাইছে কংগ্রেস। তৃণমূল আগেই বলেছে যে কোনোভাবেই বাংলায় দুটির বেশী আসন হাতছাড়া করা যাবেনা।

শীর্ষ নেতৃত্ব ও প্রদেশ নেতৃত্বের ভিন্ন সুর, বামেদের সঙ্গে জোট আলোচনায় অধীর?
কিন্তু কংগ্রেস সূত্রের দাবী, বাংলায় আসনের বদলে অন্য রাজ্যে যদি তৃণমূলকে কিছু আসন দেওয়া হয়, তাহলে বাংলায় পাঁচ আসন ছাড়তে রাজী হয়ে যেতে পারে তৃণমূল। তবে, দলের শীর্ষ নেতৃত্ব ও প্রদেশ নেতৃত্বের গলায় ভিন্ন সুর শোনা যাচ্ছে। তাই তৃণমূলকে কার্যত সরিয়ে বামেদের সঙ্গে আলোচনা শুরু করে দিল কংগ্রেস।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



