রাজ্যে ধাক্কা খেল ‘ইন্ডিয়া’ জোট, ‘একলা চলো’ নীতি মমতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সামনেই লোকসভা নির্বাচন। শাসক বিরোধী সব দল জোরকদমে নির্বাচনী প্রচারে নেমে পড়েছে। সন্দেশখালি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এর মধ্যে বাংলায় ধাক্কা খেল ইন্ডিয়া জোট। তৃণমূল কংগ্রেস স্পষ্ট ভাষায় জানিয়ে দিল, তারা রাজ্যের ৪২ আসনেই একা লড়বে। অর্থাৎ, ইন্ডিয়া জোটের অন্যতম শরিক কংগ্রেস কিংবা বামদের কোন আসন ছাড়বে না তৃণমূল। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সিদ্ধান্ত কখনও নড়চড় হয়না।

Mamata Banerjee: 'আমাকে কেউ জানায়নি', রাহুলের ন্যায় যাত্রা নিয়ে উষ্মা মমতার গলায় - Bengali News | Mamata Banerjee on rahul gandhi bharat jodo nyayyatra in bengal | TV9 Bangla News

আরও পড়ুন : ‘সন্দেশখালি হবে নন্দীগ্রাম’, বিরোধীদের নন্দীগ্রাম তত্ত্বের পাল্টা শাসকদের ষড়যন্ত্র তত্ত্ব

বিজেপির বিরুদ্ধে লোকসভায় এককাট্টা দেশের বিরোধীরা। দেশজুড়ে মহাজোট ইন্ডিয়া। যার মাথায় রয়েছে কংগ্রেস। তৃণমূল সুপ্রিমো দেশের প্রধানমন্ত্রীর মুখ হিসাবে বেছেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে (Mallikarjun Kharge)।লোকসভা ভোটে বিভিন্ন আঞ্চলিক দলগুলির সঙ্গে আলোচনা চলছে। বেশ কয়েক জায়গায় আসন সমঝোতা হয়েও গিয়েছে।

রাজ্যে ধাক্কা খেল 'ইন্ডিয়া' জোট, 'একলা চলো' নীতি মমতার

আজ, শনিবার সবকিছু ঠিকঠাক থাকলে মহারাষ্ট্রের আসন বণ্টনের রফাও হয়ে যাবে। যেটা আঁচ করা হচ্ছিল, আম আদমি পার্টির (Aam Aadmi Party) সঙ্গে আসনরফা ভেস্তে গেলেও যেতে পারে। কিন্তু, তাও সম্পূর্ণ হয়ে গিয়েছে এখন পর্যন্ত।তৃণমূল কংগ্রেসের বক্তব্য, রাজ্যে তারা কংগ্রেসের জন্য কোনও তৃতীয় আসন দেখতে পাচ্ছে না। অতএব, কংগ্রেসকে অতিরিক্ত আসন ছাড়ার কোনও কারণ খুঁজে পাচ্ছে না।

রাজ্যে ধাক্কা খেল 'ইন্ডিয়া' জোট, 'একলা চলো' নীতি মমতার
রাজ্যে ধাক্কা খেল ‘ইন্ডিয়া’ জোট, ‘একলা চলো’ নীতি মমতার

রাজ্যে ধাক্কা খেল ‘ইন্ডিয়া’ জোট, ‘একলা চলো’ নীতি মমতার

রাজ্যে যদি আসনরফা শেষপর্যন্ত না হয়, তাহলে ইন্ডিয়া (India) জোটের কাছে একটি ভুল বার্তা যাবে। কারণ অখিলেশ যাদব ও অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে রফার পরেও গঙ্গায় এসে তরী ডুবলে গেরুয়া শিবিরই সুবিধা পেয়ে যাবে বলে জোট নেতৃত্বের অনেকের ধারণা। তৃণমূলের রাজ্যসভার এমপি ডেরেক ও ব্রায়েন বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন আমরা রাজ্যের ৪২টি আসনেই প্রার্থী দেব। এই অবস্থানের কোন নড়চড় হবে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন