‘সন্দেশখালি হবে নন্দীগ্রাম’, বিরোধীদের নন্দীগ্রাম তত্ত্বের পাল্টা শাসকদের ষড়যন্ত্র তত্ত্ব

‘নন্দীগ্রাম মডেল’ কে মাথায় রেখেই সন্দেশখালির ঘটনা নিয়েও শুভেন্দু অধিকারী গোড়া থেকে সক্রিয়। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের  মতে, নন্দীগ্রাম ও সন্দেশখালির বিতর্কের প্রেক্ষাপট বেশ অনেকটাই আলাদা। তাই এর তুলনা যুক্তিযুক্ত নয়। 

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দিল্লী যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ‘সন্দেশখালি দ্বিতীয় নন্দীগ্রাম’, দিল্লী যাওয়ার পথে ফের বিস্ফোরক দাবী শুভেন্দুর। অবশ্য এর আগে বিজেপি সাংসদ দিলীপ ঘোষও একই কথা বলেছিলেন। এমনকি অগ্নিমিত্রা পাল ও নন্দীগ্রামেরই আভাস দিয়েছেন। নন্দীগ্রামে যা ছিল তা আছে সন্দেশখালিতেও। জমি দখল এখানে একটা বড় ইস্যু। বিজেপির একের পর এক নেতার নন্দীগ্রাম তত্ত্বের পাল্টা ষড়যন্ত্রের তত্ত্ব দিয়েছে তৃণমূল। রাজ্যের শাসক দলের দাবী রাজ্যের বিরোধী দলের উস্কানিতেই জ্বলছে সন্দেশখালি।

'সন্দেশখালি হবে নন্দীগ্রাম', বিরোধীদের নন্দীগ্রাম তত্ত্বের পাল্টা শাসকদের ষড়যন্ত্র তত্ত্ব

আরও পড়ুন : নাবালিকাদের দিয়ে দেহ ব্যবসা, মধুচক্র চালানোর অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা

জমি, ভেড়ি, মুরগীর খামার দখলকে কেন্দ্র করে বিগত ৫১ দিন ধরে কার্যত জ্বলছে সন্দেশখালি (Sandeshkhali)। দফায় দফায় জ্বলছে গ্রাম। যত সময় যাচ্ছে ততই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ভুলস্বীকার করে নিয়েছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার (Rajeev Kumar)। অভিযোগের পাহাড় জমা সত্ত্বেও শেখ শাহজাহানকে গ্রেফতার করছে না। কার্যত ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা। স্থানীয় মহিলারা ক্ষোভ উগরে দিচ্ছেন।

'সন্দেশখালি হবে নন্দীগ্রাম', বিরোধীদের নন্দীগ্রাম তত্ত্বের পাল্টা শাসকদের ষড়যন্ত্র তত্ত্ব

অনেকেই আন্দোলনের ঢেউ দেখে নন্দীগ্রামের স্মৃতি ফিরিয়ে আনছেন। শনিবার দিল্লি যাওয়ার পথে সন্দেশখালির সঙ্গে নন্দীগ্রামের আরও একবার তুলনা টানেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেন, “সন্দেশখালিতে বশ্যতার বিরোধী সংগ্রাম চলছে। নন্দীগ্রাম শুরু হয়েছিল জমি অধিগ্রহণ দিয়ে। এটা শুরু হয়েছে মেয়েদের উপর অত্যাচার দিয়ে। তার সঙ্গে জমি অধিগ্রহণ তো রয়েছেই। তবে যেটা নন্দীগ্রামে ছিল না সেটা এখানে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরকারে আসার পরে ২০১৩ সাল থেকে কেউ ভোট দিতে পারেননি।”

'সন্দেশখালি হবে নন্দীগ্রাম', বিরোধীদের নন্দীগ্রাম তত্ত্বের পাল্টা শাসকদের ষড়যন্ত্র তত্ত্ব
‘সন্দেশখালি হবে নন্দীগ্রাম’, বিরোধীদের নন্দীগ্রাম তত্ত্বের পাল্টা শাসকদের ষড়যন্ত্র তত্ত্ব

‘সন্দেশখালি হবে নন্দীগ্রাম’, বিরোধীদের নন্দীগ্রাম তত্ত্বের পাল্টা শাসকদের ষড়যন্ত্র তত্ত্ব

যদিও তৃণমূলের দাবি, ষড়যন্ত্র করে সন্দেশখালিতে অস্থিরতা জিইয়ে রাখছে বিজেপি। সন্দেশখালিকে নন্দীগ্রাম বানানোর চেষ্টা শুরু হয়েছে। নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম নেতা ছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। ‘নন্দীগ্রাম মডেল’ কে মাথায় রেখেই সন্দেশখালির ঘটনা নিয়েও শুভেন্দু অধিকারী গোড়া থেকে সক্রিয়। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের  মতে, নন্দীগ্রাম ও সন্দেশখালির বিতর্কের প্রেক্ষাপট বেশ অনেকটাই আলাদা। তাই এর তুলনা যুক্তিযুক্ত নয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত