২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রাজনৈতিক মহল থেকে শুরু করে দেশবাসী। কবে থেকে ভোট? তার মাঝে হঠাৎ ভাইরাল ভোটের সময়সুচী। এক্স হ্যান্ডেলে পোস্ট করে জাতীয় নির্বাচন কমিশন লিখেছে, ‘হোয়াটসঅ্যাপে একটি ভুয়ো মেসেজ ঘুরপাক খাচ্ছে। বলা হচ্ছে সেটি ১৮তম লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট। এই মেসেজটি সম্পূর্ণ ভুয়ো।


আরও পড়ুন : শনিবার কলকাতায় সোনার দাম কত হল? বাড়ল না কমল
এখনও পর্যন্ত কমিশনের পক্ষ থেকে লোকসভা নির্বাচনের (Loksobha Election 2024) কোনও নির্ঘণ্ট ঘোষণা করা হয়নি। সাংবাদিক সম্মেলন করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে।’ ১৩ মার্চ বা তার আশপাশের যে কোন দিনই লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। আর আগে আরও একটি জরুরী বিজ্ঞপ্তি জারী করল কমিশন। সরকারি আমলাদের বদলির ক্ষেত্রে আরও কড়া হওয়ার কথা জানাল কমিশন।
A fake message is being shared on Whats app regarding schedule for #LokSabhaElections2024#FactCheck: The message is #Fake. No dates have been announced so far by #ECI.
Related Newsনেহরুর রেকর্ড ভেঙে ইতিহাসে মোদী! ভারতের দীর্ঘতম মেয়াদের নির্বাচিত প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বিশ্বনেতাদেরআজ লাভ দেবে ব্যাঙ্কিং স্টক? ১০ জুন নজরে SBI-সহ ৫ শেয়ার, কী বলছে বাজারের ইঙ্গিতElection Schedule is announced by the Commission through a press conference. #VerifyBeforeYouAmplify pic.twitter.com/KYFcBmaozE
— Election Commission of India (@ECISVEEP) February 24, 2024
সমস্ত রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতি কমিশনের নির্দেশ, যেন কোনওভাবেই কোনও আমলাকে এক জেলা থেকে বদলি করে অন্য এমন জেলায় না পাঠানো হয় যেটি একই সংসদীয় কেন্দ্রের মধ্যে পড়ে। কারণ ক্ষমতার অপব্যবহার করে তারা নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারে। প্রসঙ্গত, সম্প্রতি ৫ রাজ্যের বিধানসভায় নির্বাচনের সময় বহু আমলাকে বদলি করেছিল কমিশন (Election Commission of India)।

কবে থেকে নির্বাচন? ভোটে ক্ষমতার অপপ্রভাব রুখতে কড়া কমিশন
সেই তালিকায় ছিল সিনিয়র আমলারাও। তবে, বিজ্ঞপ্তিতে ব্যাতিক্রমের কথাও জানানো হয়েছে। যে সব রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বোচ্চ দুটি লোকসভা কেন্দ্র রয়েছে সেখানে এই নির্দেশ বলবৎ হবে না। আপাতত নির্বাচন কমিশনাররা বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন। সফর শেষ হলেই ঘোষিত হবে দিনক্ষণ।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।





