আগামী ৯ মার্চের পর চলতি মাসের মধ্যেই ঘোষণা করা হতে পারে লোকসভা নির্বাচনের দিনক্ষণ। নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী কতদিনের মধ্যে সম্পন্ন হতে চলেছে দেশের ১৮ তম লোকসভা নির্বাচন (Loksobha Election 2024)। মুখ্য নির্বাচন কমিশনারের তরফে বলা হয়েছে লোকসভা নির্বাচনের আগে দেশের প্রায় প্রতিটি রাজ্য সফরে পৌঁছে যাচ্ছেন কমিশনের শীর্ষস্তরের আধিকারিকরা। সমস্ত রাজ্যগুলির নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখছেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।


আরও পড়ুন: সন্দেশখালিকাণ্ডে মুখ্যসচিব ও ডিজিপি-কে নোটিস জাতীয় তফসিলি কমিশনের, ডেডলাইন ৩ দিনের!
সম্প্রতি মুখ্য নির্বাচন কমিশনার ও তার টিম পৌঁছে গিয়েছিল উড়িষ্যাতে। সেখানে নির্বাচনী প্রস্তুতি পর্যবেক্ষণ করেন তারা। মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার বলেন, ‘২০২৪ সালের লোকসভা ভোট করানোর জন্য আমরা প্রস্তুত। পাশাপাশি সে সময় যে সমস্ত রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেটির জন্যও প্রস্তুতি প্রায় সম্পন্ন। তার মধ্যে অন্যতম উড়িষ্যা।’ রাজীব কুমার আরও বলেন, ‘প্রত্যেক ধরণের প্রস্তুতি সারা হয়ে গিয়েছে। গণতন্ত্রের সবচেয়ে বড় এই উৎসবে অংশ নেওয়ার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। প্রান্তিক এলাকার সমস্ত মানুষকে ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্যও যাবতীয় বন্দোবস্ত করা হচ্ছে।’



মুখ্য নির্বাচন কমিশনার বলেন, ‘উড়িষ্যায় বিধানসভা নির্বাচন সম্পন্ন হবে আগামী ২৪ জুনের মধ্যে। আর ১৮তম লোকসভা নির্বাচনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হবে ১৬ জুনের মধ্যে।’ উল্লেখ্য, ১৬ জুন শেষ হচ্ছে চলতি লোকসভার মেয়াদ। অর্থাৎ তার মধ্যেই লোকসভা নির্বাচন শেষ করতে হবে। প্রতিটি রাজ্যেই শাসক ও বিরোধী সমস্ত রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে উড়িষ্যায় বৈঠক করছেন কমিশনের কর্তারা। প্রতিটি রাজ্যের মত বিরোধী দলগুলির অভিযোগ রাজ্য সরকার সহযোগিতা করছে না।

রাজ্যে নির্বাচনী প্রস্তুতি পরিদর্শনে কমিশন, কবে ভোট জানাল কমিশনার
প্রচারের ক্ষেত্রে শাসক বিরোধী উভয়ই যাতে সমান অধিকার পায় সেটি নিশ্চিত করা হবে বলেও আশ্বস্ত করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। পাশাপাশি মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার আরও বলেন,’সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নির্বাচনী বন্ড নিয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। একটি হলফনামার মাধ্যমে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্ট জানিয়েছে, আমরা ভোট প্রক্রিয়ায় স্বচ্ছ্বতা চাই।’ সম্প্রতি নজিরবিহীন রায় ঘোষণা করে নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক ঘোষণা করেছে দেশের শীর্ষ আদালত।







