Weather Update: ফের অশনির ঘনঘটা, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ভারী বৃষ্টির ভ্রুকুটি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বেশ কিছুদিন ধরেই কলকাতাবাসীসহ উত্তর ও দক্ষিণবঙ্গের মানুষ মেঘমুক্ত ঝলমলে আকাশ অনুভব করছেন। কিন্তু ফেল পাল্টা শুনে গান গাইছে আবহাওয়া। পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবারো বদল হতে পারে আবহাওয়ার। এমনটাই অশনি সংকেত শোনালো আবহাওয়া দপ্তর। আর কিছু ঘণ্টার মধ্যেই বদল হতে পারে আবহাওয়ার।

আরও পড়ুনঃ গত পাঁচবছরের রেকর্ড ভাঙল ডেঙ্গু, আক্রান্তের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা

কলকাতায় এই ঝঞ্ঝার কোন সেরকম কোন প্রভাব না পড়লেও। উত্তরবঙ্গের রাজ্যে এর প্রভাব পড়তে পারে ব্যাপক। অনেকদিন আগেই প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয়েছে সিকিম। ফের অশনির ঘনঘটা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার থেকেই পশ্চিমী ঝঞ্ঝার কারণে সিকিমে ঝড় বৃষ্টি এবং তুষারপাত শুরু হয়ে যাবে। কলকাতায় বেশ কিছুদিন আবহাওয়া বেশ মেঘলা থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে কড়া রোদের যে দাপট সেটা কিছুটা কমতে পারে। তাপমাত্রা কমতে পারে বেশ খানিকটা।

1 3

তবে সিকিমের পাশাপাশি দার্জিলিং এবং কালিংপং-এও কিন্তু বৃষ্টি দেখা মিলতে পারে। পাশাপাশি শিলিগুড়িতেও এক দু পলসা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত চলবে এই দাপট। উত্তরের পাশাপাশি দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্য বৃষ্টির দাপট কিন্তু চলতে পারে। কেরল এবং তামিলনাড়ুতে আগামী পাঁচ দিন হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। এমনটাই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে।

ফের অশনির ঘনঘটা, ভারতের বেশ কিছু রাজ্য বৃষ্টির দাপট বেশ কিছুদিন 

2 2

পাশাপাশি কেরলে অতি ভারী বৃষ্টির জন্য লাল সর্তকতা জারি করা হয়েছে। নভেম্বর মাসের শীত পড়তে পারে। তাপমাত্রা নভেম্বরে কম বেশি উঠানামা করবে। ডিসেম্বরে পুরোপুরি শীত বঙ্গে ঢুকে যাওয়ার আস্তা দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত