নজরবন্দি ব্যুরোঃ চলতি বছরে রাজ্যে ডেঙ্গুর দাপট পাল্লা দিয়ে বাড়ছে। সামনে আসছে একের পর এক রোগী মৃত্যুর ঘটনা। হিসেব বলছে গত আট মাসে যত পরিমান মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে তা প্রায় গত পাঁচবছরের থেকেও বেশি। অথাৎ গত পাঁচ বছরের রেকর্ড ভেঙ্গে গেছে মাত্র আটমাসেই। বিশেষজ্ঞদের মতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা চলতি বছরে আরও বাড়বে।


শুধু তাই নয় পুজোর সময়তেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পাল্লা দিয়ে বেড়েছিল। শুধুমাত্র মহালয়া থেকে দশমী পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছিল প্রায় ৮৯২৯ জন। গত আট মাসে প্রায় ৭৬ হাজার ৪৭৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। গত দুদিনে মৃত্যু হয়েছে আরও দুজনের।

ডেঙ্গুর কবলে প্রান যাচ্ছে বেশিরভাগ কম বয়সি মানুষের। চলতি সপ্তাহের গত সোমবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সারেক খান নামক এক তরুনের। তার বয়েস ১৮ বছর মাত্র। এই মুহূর্তে শুধুমাত্র পাল্লা দিয়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাই নয়, তার সঙ্গে বাড়ছে রোগী মৃত্যুর সংখ্যাও।


গত পাঁচবছরের রেকর্ড ভাঙল ডেঙ্গু, কবে মিলবে রেহাই প্রশ্ন সাধারনের

কলকাতার মধ্যে ডেঙ্গুতে সব থেকে বেশি প্রান গিয়েছে দমদমের বাসিন্দাদের। কিছুদিন আগে ডেঙ্গুর মাত্রা কিছুটা কমলেও ফের শুরু হয়েছে ডেঙ্গুর বাড়বাড়ন্তি, যা সত্যিই উদ্বেগের কারন। এই মুহূর্তে দাড়িয়ে পুর প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে যা সত্যিই ভাবাচ্ছে সাধারন মানুষকে। কিছুদিন আগে ডেঙ্গুতে প্রাণনাশ হয় মেডিকেল কলেজে এক পড়ুয়া শিক্ষকের। রোগী চিকিৎসা করতে করতে নাকি তিনি মৃত্যুর কোলে ঢলে পরে।







