৩০ মিনিটের অনুমতি না দিলে আদালতে হাজিরা দিতে হবে পুলিশকে, শুভেন্দুর সভা প্রসঙ্গে নির্দেশ High Court-র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: “৩০ মিনিটের মধ্যে শুভেন্দুর সভার জন্য অনুমতি দিতে হবে। আর নাহলে আদালতে হাজিরা দিতে হবে পুলিশকে।” বুধবার কোতুলপুরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারির সভা প্রসঙ্গে এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। প্রসঙ্গত, বুধবার গেরুয়া শিবিরের পক্ষ থেকে কোতুলপুরে বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়। কিন্তু শেষ মুহূর্তে পুলিশের অনুমতি না পাওয়ার ফলে অবশেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হয় গেরুয়া শিবিরকে।

আরও পড়ুন: Abhijit Ganguly: শুভেন্দুর দাদাকে হেনস্থা, SDPO-কে ৫ লক্ষ টাকা জরিমানা করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

প্রসঙ্গত, গত বৃহস্পতিবারই হঠাৎ খাসফুল শিবিরে যোগ দিয়েছেন কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার। আর তারপরেই গেরুয়া শিবিরকে নিয়ে নানা সভায় নানান বিস্ফোরক মন্তব্য করেছেন দলবদলু বিধায়ক। এরপরেই বিধায়ক হরকালী প্রতিহারকে পাল্টা জবাব দিতে কোতুলপুরের মাটিকেই বেছে নিয়েছে বিজেপি।

৩০ মিনিটের অনুমতি না দিলে আদালতে হাজিরা দিতে হবে পুলিশকে, নির্দেশ High Court-র
৩০ মিনিটের অনুমতি না দিলে আদালতে হাজিরা দিতে হবে পুলিশকে, নির্দেশ High Court-র

কোতুলপুরের শুরু হয় বিজেপির বিজয়া সম্মিলনী এবং সভার আয়োজন। আর সেখানেই আজ অর্থাৎ বুধবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর থাকার কথা। কিন্তু মঙ্গলবার বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয় যে, সভার বিষয়ে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছে। কিন্তু বুধবার বেলা গড়িয়ে গেলেও সেই অনুমতি আর মেলেনি। আর এদিকে, মঞ্চ বাঁধার কাজ শেষ হয়ে গিয়েছে।

৩০ মিনিটের অনুমতি না দিলে আদালতে হাজিরা দিতে হবে পুলিশকে, নির্দেশ High Court-র

৩০ মিনিটের অনুমতি না দিলে আদালতে হাজিরা দিতে হবে পুলিশকে, নির্দেশ High Court-র

এই অবস্থায় পুলিশের অনুমতি না মেলায় হাইকোর্টের রায়ের দিকেই নজর ছিল বিজেপি। আর বুধবার দুপুরেই আদালত স্পষ্টভাবেই পুলিশকে সময় বেঁধে দেয়। পাশাপাশি আদালতের পক্ষ থেকে আরও জানিয়ে দেওয়া হয় যে, আগামী আধ ঘণ্টার মধ্যে অনুমতি না দিলে পুলিশকে ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজিরা দিতে হবে।

৩০ মিনিটের অনুমতি না দিলে আদালতে হাজিরা দিতে হবে পুলিশকে, নির্দেশ High Court-র

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত