নজরবন্দি ব্যুরো: কাঁথি পুরসভার এলাকা জুড়ে ২০১৬-২০১৭ সালে প্রায় ৩ কোটি টাকা খরচ করে এলইডি লাইট লাগানো হয়েছিল দিঘা-মেচেদা রোডের দু’পাশে। কিন্তু সেগুলোর কোনও পরিচর্যা করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছিল। তাই কাঁথি পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু অধিকারী তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাদার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের হয়েছিল। সেই মামলা এদিন খারিজ হয়ে গেল কোলকাতা হাইকোর্টে।
Breaking: কালীঘাটের কাকু নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করতেন সাইকেল দোকানে, কি Update?



মামলাটি খারিজ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি এগরা সাব ডিভিশনাল অফিসারকে ৫ লক্ষ টাকা জরিমানা করলেন তিনি। একইসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাফ জানিয়ে দেন, পুলিশ অযথা হয়রানি করার জন্য কৃষ্ণেন্দু অধিকারীকে তলব করেছে। একজন ভারতীয় নাগরিককে এইভাবে পুলিশ হয়রানি করতে পারে না।
উল্লেখ্য, পুরসভা এলইডি লাইট লাগানো নিয়ে দুর্নীতি করেছে এই মর্মে পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয়। তার পরিপ্রেক্ষিতে এগরা সাব ডিভিশনাল অফিসার ১০ বছরের আয়কর রিটার্ন দাখিলের নির্দেশ দিয়েছিলেন কৃষ্ণেন্দু অধিকারীকে। এরপর গত ৩১ অক্টোবর কাঁথি থানা কৃষ্ণেন্দু অধিকারীর কাছে গত ১০ বছরের আয়করের হিসেব চেয়ে পাঠায়। তিন দিনের মধ্যে ১০ বছরের আয়করের হিসেব নিয়ে নিয়ে তদন্তকারী আধিকারিকদের সাথে দেখা করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়।
শুভেন্দুর দাদাকে হেনস্থা, SDPO-কে ৫ লক্ষ টাকা জরিমানা করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়



কাঁথি থানার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারীর দাদা কৃষ্ণেন্দু। আজ সেই মামলাতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন তোলেন, পুলিশ যদি কোনও কিছুর তদন্তের জন্য কাউকে তলব করে তাহলে কি তাকে ১০ বছরের আয়কর রিটার্ন সংক্রান্ত তথ্য চাইতে পারে? এরপরেই এগরা সাব ডিভিশনাল অফিসারকে ৫ লক্ষ টাকা জরিমানা করেন বিচারপতি।







