২৮’শে আগস্টের প্রস্তুতি তুঙ্গে যুব তৃণমূলের, ভার্চুয়ালি থাকবেন ভরসার হাত মমতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ২৮ আগস্টের প্রস্তুতি তুঙ্গে যুব তৃণমূলের। হাতে আর মাত্র ২ দিন। তার পরেই তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন হবে রাজ্য জুড়ে। প্রতি বছরই এই দিনে রাস্তায় নামে যুব তৃণমূল। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্লোগান ওঠে।

আরও পড়ুনঃ বীরভূম-মালদা পেরিয়ে এবার হাওড়া, দুয়ারে সরকার’এর ব্যাপক ভিড়ে পদপিষ্ট অন্তত ১২

মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখেন প্রধান বক্তা, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে করোনা কালে বদলেছে রুটম্যাপ। গান্ধী মূর্তির পাদদেশের বদলে এবার কালীঘাট থেকে ছাত্র যুবদের জন্য ভার্চুয়ালি বক্তব্য রাখবেন দলনেত্রী। বার্তা শোনা যাবে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল পেজ থেকে। একই সঙ্গে সম্প্রসারিত হবে ইউটিউব, টুইটারের মাধ্যমেও।

২৮’শে আগস্টের প্রস্তুতি তুঙ্গে যুব তৃণমূলের, স্লোগান উঠছে ‘দেশ বাঁচাবে মমতা’ 

গত কয়েকদিন ধরেই রাজ্য জুড়ে প্রস্তুতি তুঙ্গে যুব তৃণমূলের। বাঁধা হয়েছে নতুন গান। বাজছে জেলায় জেলায়। চলছে কাউন্টডাউন। হইহই করে চলছে ডিজিট্যাল ক্যাম্পেইন। দলীয় সূত্রের খবর যুব মুখেরা সঙ্গে নিয়ে আসছে একঝাঁক চমক। দিন কয়েক আগেই জানা গিয়েছিল এবারের প্রতিষ্ঠা দিবসের জন্য নতুন পন্থা নিয়েছে যুব তৃণমূল। তৈরি হচ্ছে ব্লগ।

২৮'শে আগস্টের প্রস্তুতি তুঙ্গে যুব তৃণমূলের, ভার্চুয়ালি থাকবেন ভরসার হাত মমতা
২৮’শে আগস্টের প্রস্তুতি তুঙ্গে যুব তৃণমূলের, ভার্চুয়ালি থাকবেন ভরসার হাত মমতা

তৃণমূল ছাত্র পরিষদের সমস্ত প্রাক্তন নেতাদের বক্তব্য একজোট করে তুলে ধরা হবে সেখানে। সাক্ষাৎকার দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, অশোক দেব, সুব্রত মুখপাধ্যায় সহ আরও অনেকে। যাঁরা এত বছর ধরে বয়ে নিয়ে এসেছেন দলের রেশ, আর রাশ তুলে দিয়েছেন উত্তরাধিকারীদের হাতে। তাই এবারের ২৮সে বব প্রজন্ম শুনবে এবং শোনাবে তাঁদের কথা।

ইতিমধ্যেই ব্লগের উদ্বোধন হয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রীর হাত ধরে। প্রাক্তন নেতাদের কথা ছাড়াও ব্লগে থাকবে একাধিক বিশিষ্ট মানুষের লেখা। সঙ্গে জেলায় জেলায় যাঁরা সংগঠন সামলাচ্ছেন থাকেছে তাঁদের লেখাও। ভ্রমণ, বিনোদন সংক্রান্ত কিছু বিষয়ের উল্লেখ থাকবে বলেও জানা গিয়েছে।

২৮'শে আগস্টের প্রস্তুতি তুঙ্গে যুব তৃণমূলের, ভার্চুয়ালি থাকবেন ভরসার হাত মমতা
২৮’শে আগস্টের প্রস্তুতি তুঙ্গে যুব তৃণমূলের, ভার্চুয়ালি থাকবেন ভরসার হাত মমতা

ইতিমধ্যে আবেগের ২৮ নিয়ে নিজেদের বক্তব্য জানিয়েছেন সকল তারকা বিধায়করা। মোটকথা মমতা বন্দোপাধ্যায় কে সামনে রেখেই করোনা কালের ভার্চুয়ালি ২৮ কেও ট্রেন্ডিং এ আনতে চাইছে তৃণমূল ছাত্র পরিষদ। দুদিন আগে প্রস্তুতি চরমে রাজ্য জুড়ে। জেলায় জেলায় বাজছে ‘এ দেশকে বাঁচাতে পারে শুধুই একটা মমতা…’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত