নজরবন্দি ব্যুরোঃ বীরভূম-মালদা পেরিয়ে এবার হাওড়া, একে একে প্রায় সব জেলাতেই ছবি একই। মমতা সরকারের সাফল্য মন্ডিত দুয়ারে আরেক ক্যাম্পের ব্যাপক সাফল্যের সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে ব্যাপক ভিড়। আর তাতেই ভিড়ের চাপে, ঠেলাঠেলিতে হাওড়ায় পদপিষ্ট হয়েছেন অন্তত ১২ জন।
আরও পড়ুনঃ ভাঙল পার্থ-গৌরী জুটি, প্রয়াত বাচিকশিল্পী গৌরি ঘোষ


তৃতীয় দফায় ক্ষমতায় ফেরার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি ক্ষমতায় ফিরলেই ফিরবে ‘দুয়ারে সরকার’। সেই কথা মতো রাজ্য জুড়ে গত সপ্তাহ থেকেই শুরু হচ্ছে দ্বিতীয় দফার ‘দুয়ারে সরকার’ প্রকল্প। গত দুয়ারে সরকার প্রকল্পে স্বাস্থ্য সাথীর কার্ড এর চাহিদা ছিল তুমুল। এবারও রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের সাথে স্বাস্থ্যসাথী তো আছেই সঙ্গে এবার যুক্ত হয়েছে নতুন প্রকল্প ‘লক্ষীর ভান্ডার’।
আর ব্যাপক উত্তেজনা সেই ফর্মকে নিয়েই। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, রাজ্যের শিশু সুরক্ষা ও পরিবার কল্যাণ দফতর মহিলাদের প্রত্যেক মাসে ৫০০ টাকা করে ও এসসি-এসটি দের ক্ষেত্রে ১০০০ টাকা করে দেওয়ার নির্দেশিকা জারি করেছে। তবে প্রকল্পের প্রেক্ষিতে শিশু সুরক্ষা ও পরিবার কল্যাণ দফতর। ২৫-৬০ বছরের রাজ্যের যে সব মহিলাদের স্বাস্থ্যসাথী কার্ডে নাম নথিভূক্ত আছে তারাই পাবেন লক্ষ্মীর ভান্ডারের সুবিধা। সঙ্গে আছে বেশ কিছু নিয়ম কানুন।
ফর্ম মদেওয়া শুরু হওয়ার পর থেকেই জেলায় জেলায় বাড়ছে ব্যাপক ভিড়। গত পরশু মুখ্যমন্ত্রী জানিয়েছেন ৮ দিনে দুয়ারে ক্যাম্পের রেজিস্ট্রেশন হয়েছে ১ কোটির বেশি। শুভেচ্ছা বার্তা দিয়েছেন সকলকে। তবে এই ব্যাপক ভিড় কোভিড বিধি না মানা সব মিলিয়ে ভাবাচ্ছে সরকারকে।



সেসবের মধ্যেই আজ ব্যাপক ভিড়ে ফের হাওরায় পদপিষ্ট অন্তত ১২ জন। সূত্রের খবর নিয়ম মতো ১০ টা থেকে শুরু হওয়ার কথা ক্যাম্পের কাজ। সেই মতো ১০ টার আগেই লাইনে দাঁড়িয়ে ছিলেন বহু মানুষ। সময়ে দরজা খুলতেই সকলে হুড়মুড়িয়ে ঢুকতে যেতেই ঘটে বিপত্তি।
পদপিষ্ট হয়ে যান অন্তত ১২ জন। তাঁদের মধ্যে বেশিরভাগ জন মহিলা বলেই স্থানীয় সূত্রের খবর। অভিযোগ মোটায়েন ছিলনা পর্যাপ্ত পুলিশ। ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ছুটে যান হাওড়ার কমিশনারেটের পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে। জখমদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে।
বীরভূম-মালদা পেরিয়ে হাওড়া, ব্যাপক সাফল্য আর ব্যাপক ভিড়ে পদপিষ্ট অন্তত ১২ জন।

ঘটনার জেরে কিছুক্ষণ বন্ধ ছিল ক্যাম্পের কাজ। পরে পুলিশ মোতায়েন করে ফের শুরু হয়েছে কাজ। এর আগেও একই ঘটনা ঘটেছে বীরভূম-মালদহে। সরকারের তরফ থেকে বারবার হুঁশিয়ারি দেওয়ার পরেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ভিড়। স্থানীয় নেতাদের মতে বারবার প্রচার করার পরেও সাধারণ মানুষ মানছেন না কোভিড বিধি।







