ভাঙল পার্থ-গৌরী জুটি, প্রয়াত বাচিকশিল্পী গৌরি ঘোষ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভাঙল পার্থ-গৌরী জুটি, বহু বছর ধরে এক সঙ্গে পথ চলা দম্পতির। রেডিও উপস্থাপ হিসেবে একসঙ্গে যাত্রা শুরু করেছিলেন পার্থ ঘোষ এবং গৌরি ঘোষ। তার পর দাপিয়ে কাজ করে গিয়েছেন আকাশ বাণী সহ বহু জায়গায়।

আরও পড়ুনঃ BJP বলছে পরিস্থিতি নেই উপনির্বাচনের, আজ ফের কমিশনে যাচ্ছেন তৃণমূলের ৫ সদস্য

আজ ভাঙল পার্থ-গৌরীর চিরাচরিত জুটি। বৃহস্পতির সকালে বাইপাসের এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হন বর্ষীয়ান বাচিক শিল্পী। দিন কয়েক আগেই মস্তিস্কে রক্তক্ষরণ হয়ে স্ট্রোক হয়েছিল বাচিকশিল্পীর। তার পরেই তাঁকে ভর্তি করা হয়েছিল ভি আই পি রোডের এক নার্সিং হোমে।

ভাঙল পার্থ-গৌরী জুটি, ছেড়ে গেলেন কর্ণ-কুন্তীর কুন্তী…

ভাঙল পার্থ-গৌরী জুটি, প্রয়াত বাচিকশিল্পী গৌরি ঘোষ
ভাঙল পার্থ-গৌরী জুটি, প্রয়াত বাচিকশিল্পী গৌরি ঘোষ

অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে নিয়ে যাওয়া হয় বাইপাসের এক বেসরকারি হাসপাতালে। সূত্রের খবর শারীরিক অবস্থার অবনতির কারণে শেষ এক সপ্তাহ ভেন্টিলেশনে রাখা হয়েছিল গৌরিদেবীকে। প্রয়াণ কালে গৌরি দেবীর বয়স পেরিয়েছিল ৮০ এর কোঠা।

ভাঙল পার্থ-গৌরী জুটি, প্রয়াত বাচিকশিল্পী গৌরি ঘোষ
ভাঙল পার্থ-গৌরী জুটি, প্রয়াত বাচিকশিল্পী গৌরি ঘোষ

স্বামী-স্ত্রীর দুর্দান্ত জুটি, দেশ বিদেশের বহু ছাত্র ছাত্রী নিয়ে পেরিয়েছে গৌরিদেবীর এতো বছরের জীবন। ২০১৮ সালে রাজ্য সরকারের তরফ থেকে তাঁকে কাজী সব্যসাচী সম্মান প্রদান করা হয়েছিল। আজ বর্ষীয়ান শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া সব মহলেই। শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সমবেদনা জানিয়েছেন তাঁর পরিবারের প্রতি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন