নজরবন্দি ব্যুরো: BJP বলছে পরিস্থিতি নেই বাংলায় উপনির্বাচনের আর সেই মর্মে বঙ্গ বিজেপির তরফ থেকে গতকাল চিঠি দেওয়া হয়েছে কেন্দ্রীয় বিজেপিকে। তার পরেই আর সময় নষ্ট না করে আজ ফের কমিশনের দ্বারস্থ হচ্ছেন তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধি দল।
আরও পড়ুনঃ ৫ ই সেপ্টেম্বরের মধ্যে হবে শিক্ষকদের টিকাকরণ, খুলতে পারে স্কুল-কলেজ


গত কয়েকমাসে বেশ কয়েবার কমিশনের দ্বারস্থ হয়েছে মমতা সরকার। দাবি একটাই, যত দ্রুত সম্ভব সম্পন্ন হোক রাজ্যের বকেয়া ভোট। নিজেদের স্বপক্ষে যুক্তিতে বারবার তুলে ধরা হয়েছে রাজ্যের বর্তমান করোনা গ্রাফ।
দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী নিজেও জানিয়েছিলেন এই মুহূর্তে বাংলায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে। এখন নির্দিষ্ট নিয়ম মেনে ৭ কেন্দ্রে উপনির্বাচন হলে কোনো অসুবিধে হবেনা। সঙ্গে তৃণমূলের তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছিল দৈনিক সংক্রমণ ২০ হাজারের বেশি থাকার সময়ে রাজ্যে যদি নির্বাচন কমিশন ভোট করাতে পারে তাহলে এই মুহূর্তে দৈনিক সংক্রমণ ১০০০ এর নীচে থাকার পরেও এগিয়ে আসছেন না কেনো তাঁরা।



বাংলায় ২১ এর নির্বাচন এবং ফলাফল মাস খানেক আগেই নিতে গেলেও ফের ভোট হবে রাজ্যের ৭ কেন্দ্রে। ভোটের আগেই মুর্শিদাবাদের দুই কেন্দ্রের প্রার্থীর অকাল প্রয়াণে ভোট হয়নি, ভোটের পরেও প্রাণ হারিয়েছেন জয়ী বিধায়ক দুজন। অন্যদিকে বিধায়ক পদ ছেড়ে গিয়েছেন বিজেপির দুই সাংসদ। ভোট হবে তাঁদের কেন্দ্রেও। তার সঙ্গেই ফের ভোট হবে মমতার গড় ভবানীপুরেও।
নিজের গড় ছেড়ে ২১ এর মহারণে মমতা ভোট লড়েছিলেন নন্দীগ্রাম থেকে।প্রতিপক্ষ ছিলেন শুভেন্দু অধিকারী। নাম জমা থেকে ফলাফল সবসময় হটস্পট হিসেবে থেকেছে মেদিনীপুরের এই কেন্দ্র। ফলাফলে শেষমেশ বাজি জিতেছেন শুভেন্দুঅধিকারী।
ভোট হেরেও মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা। মুখ্যমন্ত্রী পদে বহাল থাকতে ৬ মাসের মাথায় জিততে হবে কোনো বিধানসভা থেকে। ইতিমধ্যেই শুরু হয়েছে তার সলতে পাকানো। মমতার খাতিরে নিজের কেন্দ্র ছেড়েছেন শোভন চট্টোপাধ্যায়। তার পর থেকেই উপনির্বাচন নিয়ে তৎপর হয়েছে দল তৃণমূল কংগ্রেস। বারবার দরবার করা হয়েছে কমিশনের ঘরে।
BJP বলছে পরিস্থিতি নেই উপনির্বাচনের, আজ ফের কমিশনে যাচ্ছেন তৃণমূলের ৫ সদস্য
এদিকে বিজেপির বক্তব্য এখনো নিয়ন্ত্রণে নেই করোনা। আসতে পারে তৃতীয় ঢেউ। বাকি পুরভোট।সব মিলিয়ে আগে সম্পন্ন হোক সেসব। তবে বিজেপির চিঠি পাঠানোর পরেই ফের সুখেন্দু শেখর, জহর সরকার সহ ৫ নেতার প্রতিনিধি দল আজই যাচ্ছেন কমিশনের ঘরে।







