নজরবন্দি ব্যুরোঃ ভোটের আগে কেশপুরে কুপিয়ে খুন তৃণমূল কর্মী, এলাকায় চরম উত্তেজনা। আজ রাজ্যে নন্দীগ্রাম সহ রাজ্যের ৩০ টি আসনে নির্বাচন। এদিকে ভোট শুরুর আগেই উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের কেশপুর বিধানসভা কেন্দ্র। কেশপুরের দাদপুর নামক গত গ্রামে তৃণমূল কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে খুন করা হল।
আরও পড়ুনঃ সাতসকালে নন্দীগ্রামে উদ্ধার বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ, রিপোর্ট তলব উদ্বিগ্ন কমিশনের।


তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করেছে কেশপুর থানার পুলিশ। এদিকে এই ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়। তৃণমূলের অভিযোগ বিজেপির দিকে। তাদের দাবি বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওই ব্যক্তিকে খুন করেছে বিজেপি। যদিও পাল্টা বিজেপি দাবি করেছে এই ঘটনায় তাদের কোন ভুমিকা নেই। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের ফল। গোটা ঘটনায় থমথমে কেশপুর। এদিকে ভোটের আগে এমন ভয়ঙ্কর ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন নির্বাচন কমিশন।
অবাধ ও শান্তিপূর্ণ ভোটের জন্য উদ্যোগী কমিশন এবার গোটা রাজ্যে ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে। এমন অবস্থায় এই ঘটনায় উদ্বিগ্ন কমিশন রাজ্যের মুখ্য পুলিশ পর্যবেক্ষক এর কাছে শীঘ্র রিপোর্ট তলব করেছে। তাঁর রিপোর্টের উপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নেবে কমিশন। এদিকে এই ঘটনার পর ইতিমধ্যেই ওই এলাকা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর আওতায়। তারা ওই এলাকা পাহারা দিচ্ছেন। এদিকে ওই ঘটনায় এলাকায় তৃণমূল-বিজেপি চাপানউতোর শুরু হয়েছে। এলাকা থমথমে থাক্লেও দুই দলের মধ্যে রয়েছে যথেষ্ট উত্তেজনা।
ভোটের আগে কেশপুরে কুপিয়ে খুন তৃণমূল কর্মী, এলাকায় চরম উত্তেজনা। তাই পুলিশ চলে গেলে দুই দলের সংঘর্ষে ওই এলাকা কীরকম রূপ নেবে তা নিয়ে উদ্বিগ্ন এলাকার সাধারন মানুষ। এখন দেখার ভোটের আগে কি অবস্থা হয় কেশপুরের।









