নজরবন্দি ব্যুরোঃ সাতসকালে নন্দীগ্রামে উদ্ধার বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ, রিপোর্ট তলব উদ্বিগ্ন কমিশনের। ১৪৪ ধারা, সীমানা বন্ধ থেকে ড্রোনে নজরদারি রাজ্যের সবথেকে হাইভোল্টেজ আসন নন্দীগ্রামে অবাধ ভোট করতে কোন চেষ্টার কসুর করেনি কমিশন। এত কিছু সত্ত্বেও সকাল সকাল কিছুটা তাল কাটল নন্দীগ্রামে।
আরও পড়ুনঃ “তৃণমূলকে সমর্থন করুন অতীতের কথা ভেবে”, সিঙ্গুর থেকে রবীন্দ্রনাথকে স্পষ্ট বার্তা মমতার।


উদ্ধার হল বিজেপি কর্মীর মৃতদেহ। নন্দীগ্রামের ভেকুটিয়া গ্রামে উদ্ধার হল বিজেপি কর্মী উদয়শংকর দেবের ঝুলন্ত দেহ। এই নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। ক্ষুব্ধ বিজেপি কর্মীদের দাবি তৃণমূল থেকে বারবার ওই ব্যক্তিকে খুনের হুমকি দিত। সেই থেকে ভয় পেয়েই হয়তো আত্মহত্যা করে বসলেন। তৃণমূলের গুন্ডারা ভেকুটিয়া গ্রামে সন্ত্রাস চালাচ্ছে। সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে। ভোট দিতে মানুষকে বাধা দিচ্ছে। এই বিষয়ে দোষীদের শাস্তি চাই। এই ঘটনার কথা সামনে আসতেই নড়েচড়ে বসল নির্বাচন কমিশন।
গোটা ঘটনার রিপোর্ট চেয়ে পাঠাল কমিশন। মৃত বিজেপি কর্মীর পরিবারের দাবি, তৃণমূলের গুন্ডারা উদয়শংকর বাবুকে খুনের হুমকি দিয়েছিল। সেই কথা তিনি পরিহবারের লোকদের বলেও ছিলেন। সেই থেকেই ভয় পেয়ে আত্মহত্যা করেছেন বলেই মত তাদের। যদিও তৃণমূলের কোন গুন্ডারা এই হুমকি দিয়েছিল সেই বিষয়ে তাঁরা কিছু জানেন না বলেই জানিয়েছে পুলিশকে। ভেকুটিয়া গ্রামে ইতিমধ্যেই রয়েছে বিশাল পুলিশ বাহিনী। খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও রুটমার্চ করছেন এলাকায়। যদিও এই ঘটনায় দলের কেউ জড়িত নয় বলেই দাবি তৃণমূল নেতৃত্বের।
সাতসকালে নন্দীগ্রামে উদ্ধার বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ, রিপোর্ট তলব উদ্বিগ্ন কমিশনের। বিজেপির শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে হেরে যাবেন তাই এখন এইসব মিথ্যা খুনের নাটক করছেন। মানুষ বিজেপিকে এর জবাব দেবে। ভোট শুরুর আগেই উত্তপ্ত নন্দীগ্রাম। এখন দেখার নন্দীগ্রামের মানুষ কোনদিকে ভোট দেন।









