নীতি আয়োগে মমতার মাইক বন্ধের আঁচ বিধানসভায়, তৃণমূল ঝড়ে ওয়াক আউট বিজেপির!

গত শনিবার নীতি আয়োগের বৈঠকে যোগ দিলেও মাঝপথেই বৈঠক থেকে বেরিয়ে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ তোলেন, তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়েছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গত শনিবার নীতি আয়োগের (NITI Aayog) বৈঠকে যোগ দিলেও মাঝপথেই বৈঠক থেকে বেরিয়ে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অভিযোগ তোলেন, তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে আর নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন না বলে সাফ জানান তৃণমূলনেত্রী। এবার নীতি আয়োগে মমতার মাইক বন্ধের আঁচ বিধানসভায়। সোমবার বিধানসভায় এই বিষয়টি উত্থাপন করল তৃণমূল। অসাম্যের অভিযোগে তুলে বিজেপির বিরুদ্ধে সরব শাসক দলের বিধায়কেরা। আলোচনার মধ্যেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা ভাষণের অভিযোগ তুলে অধিবেশন থেকে ওয়াক আউট করলেন বিজেপি বিধায়করা।

নীতি আয়োগে মমতার মাইক বন্ধের আঁচ বিধানসভায়, তৃণমূল ঝড়ে ওয়াক আউট বিজেপির!

নীতি আয়োগের (NITI Aayog) বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) যোগদানকে কেন্দ্র করেও রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়। কারণ, বাজেটে বৈষম্যের অভিযোগ তুলে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’ এই বৈঠক বয়কটের সিদ্ধান্ত নেয়। সেখানে একজন গুরুত্বপূর্ণ শরিক হিসাবে মমতা কেন নীতি আয়োগে যোগ দিলেন তা নিয়ে ওঠে প্রশ্ন। যদিও মুখ্যমন্ত্রী জানান, তাঁর এই যোগদানের সিদ্ধান্ত বাজেট পূর্ববর্তী। সঙ্গে তিনি সামান্য অভিযোগের সুরেই বলেন, ‘ইন্ডিয়া’ জোটের তরফে নীতি আয়োগ (NITI Aayog) বয়কটের সিদ্ধান্ত আলোচনা করে নেওয়া হয়নি।

নীতি আয়োগে মমতার মাইক বন্ধের আঁচ বিধানসভায়, তৃণমূল ঝড়ে ওয়াক আউট বিজেপির!

নানান বিতর্ক উস্কেই দিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে আয়োজিত নীতি আয়োগের (NITI Aayog) বৈঠকে যোগ দেন মমতা। আর বেরিয়ে আসেন বৈঠক শেষের অনেক আগেই! বেরিয়ে রীতিমতো নিজের পরিচিত আক্রমণাত্মক ভঙ্গিতে কেন্দ্র সরকারকে নিশানায় নেন তিনি। অভিযোগ তোলেন, অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের বলবার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হলেও তাঁকে মাত্র ৫ মিনিট বলতে দিয়ে মাইক বন্ধ করে দেওয়া হয়।

নীতি আয়োগে মমতার মাইক বন্ধের আঁচ বিধানসভায়, তৃণমূল ঝড়ে ওয়াক আউট বিজেপির!

নীতি আয়োগে মমতার মাইক বন্ধের আঁচ বিধানসভায়, তৃণমূল ঝড়ে ওয়াক আউট বিজেপির!

নীতি আয়োগে মমতার (Mamata Banerjee) এই মাইক বন্ধের আঁচ এসে পড়ল এবার রাজ্য বিধানসভাতেও। সোমবার এই বিষয়টি নিয়ে আলোচনার দাবি জানান তৃণমূলের মানস ভূঁইয়া। প্রস্তাব পাশ করেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। শুরু হয় আলোচনাও। কিন্তু, মাঝপথে ওয়াক আউট করেন বিজেপি বিধায়কেরা। বিজেপি নেতা শঙ্কর ঘোষের দাবি, কেন্দ্রের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে নীতি আয়োগের (NITI Aayog) বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে তরজা যেন শেষই হচ্ছে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত