চোপড়াকাণ্ডে বেফাঁস মন্তব্যে করেন TMC বিধায়ক, এবার তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে দল

চোপড়ায় এক যুগলকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে তাজিমুল ওরফে জেসিবি নামে এক স্থানীয় তৃণমূল নেতা। নিগৃহীতা তরুণী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ান বলে অভিযোগ। সেই ঘটনাতেই হামিদুল বলেন, "মহিলা শয়তান! তাঁরও ভুল আছে।"

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

চোপড়াকান্ডে বেফাঁস মন্তব্যের জেরে শোকজ করা হল চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানকে। তৃণমূলের রাজ্যসভাপতি সুব্রত বক্সির নির্দেশেই শোকজ করা হয় বিধায়ককে। শুধু তাই নয় আগামী সাত দিনের মধ্যেই তাঁর জবাব তলব করা হয়েছে।

প্রসঙ্গত, চোপড়ার এক যুগলের উপর নির্মম ভাবে অত্যাচারের ঘটনা সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই উত্তাল হয়ে রাজ্য রাজনীতি। আর এর মধ্যেই স্থানীয় এক বিধায়কের মন্তব্যকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে যায়।

চোপড়াকাণ্ডে বেফাঁস মন্তব্যে করেন TMC বিধায়ক, এবার তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে দল

ওই বিধায়কের মন্তব্য, এক বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক সমাজ না মেনে নেওয়ার কারণেই ডাকা হয় সালিশি সভা। কিন্তু সেই সভায় কিছু ভুল ত্রুটি হয় পাশাপাশি জেসিবির ওই রূপ আচরণে তাকে শাসন করা হবে বলেও জানান তিনি। সেই সঙ্গে তিনি দাবি করেন সমাজ মাধ্যমে একটু বেশিই দেখানো হয়েছে বলে।

চোপড়াকাণ্ডে বেফাঁস মন্তব্যে করেন TMC বিধায়ক, এবার তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে দল

চোপড়াকাণ্ডে বেফাঁস মন্তব্যে করেন TMC বিধায়ক, এবার তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে দল

যদিও এরপর কঠোর পদক্ষেপের আশ্বাস দিলেও বিধায়কের ওই মন্তব্য কে ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। যার ফল স্বরূপ পদক্ষেপ নিতে দেখা যায় তৃণমূল কংগ্রেসকে। যদিও এবিষয়ে বিধায়ক হামিদুল রহমান জানান শোকজ নিয়ে তিনি এখনও কোনও চিঠিই পাননি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর