দলবিরোধী কাজের অভিযোগে এবার কালিয়াচকে চার নেতাকে বহিষ্কৃত করল তৃণমূল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দলবিরোধী কাজের অভিযোগে এবার কালিয়াচকে চার নেতাকে বহিষ্কৃত করল তৃণমূল। নারদা কাণ্ডে চার হেভিওয়েট নেতা-মন্ত্রীর গ্রেফতারি নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। জামিনের স্থগিতাদেশ ফের বিবেচনার অনুরোধে আজই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুনঃ আজই জামিনের স্থগিতাদেশ পুনর্বিবেচনার অনুরোধে হাইকোর্টে চার হেভিওয়েট।

অন্যদিকে জামিন আটকাতে মরিয়া সিবিআই সুপ্রিম কোর্ট যাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। তবে চার অভিযুক্তের মধ্যে ফিরহাদ হাকিম ছাড়া তিনজনই আপাতত ভর্তি রয়েছেন এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে। এদিকে মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামীকাল। এরই মধ্যে রাজ্যে নির্বাচন চলাকালীন দলবিরোধী কাজের জন্য দল থেকে বহিষ্কার করা হল চার তৃণমূল নেতাকে। এঁরা সকলেই মালদহের কালিয়াচকের নেতা কর্মী।

তাঁদের মধ্যে রয়েছেন কালিয়াচক ২ নং ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কু রহমান বিশ্বাস, সহ-সভাপতি চম্পা মণ্ডল, তাঁর স্বামী তৃণমূল নেতা দ্বিজেন মণ্ডল ও একজন গ্রাম পঞ্চায়েতের প্রধানকে বহিষ্কার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযােগ বিধানসভা ভােটে বিজেপির হয়ে কাজ করেছে তাঁরা। প্রসঙ্গত এর আগেও বেশ কয়েকটি জায়গায় দল বিরোধী কাজের অভিযোগে দল থেকে বহিষ্কার করেছে রাজ্য নেতৃত্ব। ভোটের আগে দলে দলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন।

দলবিরোধী কাজের অভিযোগে এবার কালিয়াচকে চার নেতাকে বহিষ্কৃত করল তৃণমূল। আবার অভিযোগ দলে থেকেই অনেকে দলবিরোধী কাজ করছেন। তাই তৃতীয়বার ক্ষমতায় ফিরেই দলকে শুদ্ধিকরণের পথে হাঁটে তৃণমূল নেতৃত্ব। তাই আগামীদিনে আরও এরকম পদক্ষেপ দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর