সর্বভারতীয় চ্যানেলের রাজনৈতিক বিশ্লেষক কে তীব্র আক্রমণ তৃণমূল মুখপাত্র ওমপ্রকাশের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সামনেই বিধানসভা নির্বাচন। রাজনৈতিক ময়দানে কোমড় বেঁধে ঝাঁপিয়ে পড়েছে রাজনৈতিক ময়দানে। প্রশ্ন উঠছে ২০২১ সালে বাংলায় কি পরিবর্তন হবে? বর্তমান সময়ে নন্দীগ্রাম ইস্যু ফের একবার মাথাচাড়া দিয়ে উঠেছে। ডিসেম্বর মাসে দীর্ঘদিনের দল তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী। সম্প্রতি সেখানে এক জনসভায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন নন্দীগ্রাম থেকে তিনি লড়বেন। তার পালটা দেন শুভেন্দুও। তিনিও মমতাকে ওপেন চ্যালেঞ্জ জানিয়ে বলেন দিদি সামনাসামনি দেখা হবে।

আরও পড়ুন: বিজেপিকে কোণঠাসা করতে বড় পদক্ষেপ, ৫টি দল নিয়ে মহাজোট করল ‘হাত’

ফলে প্রশ্ন উঠছে নন্দীগ্রাম তাহলে কার হবে মমতা না শুভেন্দুর? প্রশ্ন উঠছে। অনেকেরই প্রশ্ন? বাংলায় কি ফের নিজের ম্যাজিক দেখাতে পারবে মমতার সরকার? বর্তমান সময়ে তৃণমূলের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছেন দলের মুখপাত্র ওম প্রকাশ মিশ্র। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এক বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে অন্যতম বক্তা হিসেবে হাজির ছিলেন ওমপ্রকাশ বাবু। এখানে বাংলার ভোট প্রসঙ্গে তিনি বক্তব্য রাখেন। সেইসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক অবনিজেশ অবস্তিকে এক হাত নেন।

বাংলায় তৃণমূল সরকারের পক্ষ নিয়ে সর্বভারতীয় চ্যানেলে রাজনৈতিক বিশ্লেষককে আক্রমণ ওম প্রকাশের, অবনিজেশ অবস্তি বলেন বাংলায় চরম বিশৃঙ্খলা চলছে। সেখানে অরাজকতা চলছে। তৃণমূলের সময় চলে গেছে। এরপরেই তৃণমূলের মুখপাত্র বলেন, বাংলার ব্যপারে অবস্তিজি কিছুই জানেন না। তিনি মুর্খ।‘ তিনি প্রশ্ন তোলেন যে অবস্তিবাবু রাজনৈতিক বিশ্লেষক না বিজেপির দালাল?  

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত