আরজি করের প্রাক্তন অধ্যক্ষ ও সিপিকে গ্রেফতার করুক CBI, দাবি তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের

আরজি করের প্রাক্তন অধ্যক্ষ ও সিপিকে গ্রেফতার করুক CBI, দাবি তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের। একাধিক প্রশ্ন করার দাবি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আরজি করে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। আর শুধু রাজ্য কেন, দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদে নেমেছেন চিকিৎসকেরা। আর এই মামলায় ইতি মধ্যেই একাধিকবার তলব করা হয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। এবার এই আরজি কর-কান্ডে পুলিশ কমিশনারের গ্রেফতারির দাবি জানালেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়।

আরজিকর মামলার তদন্তবার সিবিআই এর হাতে যাওয়ার পর থেকেই একাধিক ব্যক্তিকে তলব করা হয়েছে। একই সাথে তলব করা হয়েছে আরজি করের বর্তমান অধ্যক্ষ সহ প্রাক্তন অধ্যক্ষকে। দু দফায় টানা ২৩ ঘণ্টার জিজ্ঞাসাবাদ করা হয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। এবার এই আরজিকোর কাণ্ডে বিস্ফোরক দাবি তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের। তার দাবি এবার পুলিশ কমিশনার কেউ জেরা করে গ্রেফতার করা হোক।

প্রসঙ্গত, একাধিক প্রশ্নের ভিত্তিতেই জেরা করার দাবি তুললেন তৃণমূল সাংসদ। বিশেষ করে কে বা কেন ওই চিকিৎসক তরুণীর আত্মহত্যার খবর ছড়িয়ে ছিল? এছাড়াও কেনই বা সেমিনার হলের পাশের রুম ভেঙে দেওয়া হল এই সমস্ত একাধিক প্রশ্নের ভিত্তিতে ওই পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে জেরা করার আর্জি জানালো তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। আর এই সমস্ত অভিযোগের জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলের পোস্ট করেন সুখেন্দুশেখর রায়।

তিনি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন,”সিবিআইকে সুষ্ঠুভাবে কাজ করতে হবে। প্রাক্তন প্রিন্সিপাল ও পুলিশ কমিশনারের হেফাজতে জিজ্ঞাসাবাদ কে এবং কেন আত্মহত্যার গল্প ভাসিয়েছিল তা জানা আবশ্যক। কেন হলের দেয়াল ভেঙ্গে ফেলা হল, কারা রায়কে এত শক্তিশালী হতে পৃষ্ঠপোষকতা করেছিল, কেন 3 দিন পরে স্নিফার কুকুর ব্যবহার করা হয়েছিল। তাদের কথা বলুন।” এখন প্রশ্ন, আরজি কর-কাণ্ডে মুখ খোলা নিয়ে দলের কাছে কোন ঠাসা হয়েছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন এবার কি তবে সুখেন্দুশেখরের বিরুদ্ধেও একই পথে হাঁটবে তার দল?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত