TMC: ‘চোর-ডাকাতদের টিকিট দিয়েছে’, ভোটের মুখেই দলের বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল বিধায়ক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আগামী শনিবার রাজ্যে হাইভোল্টেজ পঞ্চায়েত ভোট। অন্তিম পর্বের প্রচার চলছে। এমন সময় দলের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। দলের কর্মীদের ‘চোর-ডাকাত-খুনি’ বলে ক্ষোভ উগরে দিলেন তিনি। ভোটের মাত্র দুদিন আগে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়কের এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়ছে শাসক দল।

আরও পড়ুন: বাংলায় পর্যাপ্ত বাহিনী! পঞ্চায়েত ভোট এক দফাতেই, নির্দেশ হাইকোর্টের

সম্প্রতি পঞ্চায়েত ভোটের প্রচারে মগরাহাট এক নম্বর ব্লক্র শিরাকোলে দলীয় প্রার্থীদের সমর্থনের একটি সভায় উপস্থিত ছিলেন গিয়াসউদ্দিন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে দলের নেতাদের উদ্দেশে ক্ষোভ উগরে দেন তিনি। তৃণমূল বিধায়ক বলেন, “যারা চোর-ডাকাত-তাদেরকে টিকিট দিয়েছে দল।” একই সঙ্গে বলেন যে, লক্ষ্মীকান্তপুরে এমন একজনকে টিকিট দেওয়া হয়েছে যিনি তাঁর দুজন ছেলেকে খুন করেছে। গিয়াসউদ্দিনের কথায়, “বাড়ি ভাঙচুর, পুকুর লুট করা ব্যক্তিদেরও টিকিট দিয়েছে দল।”

'চোর-ডাকাতদের টিকিট দিয়েছে', ভোটের মুখেই দলের বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল বিধায়ক

তিনি আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যেমন তাঁকে চিনিয়েছে, তিনিও জনসমাজে সকল কর্মীদের চিনিয়েছেন। যাদের আগে কেউ চিনত না বলেই দাবি করেছেন তিনি।” দলীয় কর্মীদের একাংশের বিরুদ্ধে বিধায়কের বিস্ফোরক অভিযোগ, এখন তারা লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করে জমি জায়গা কিনেছে। যারা নতুন দল করছে। নতুন ছেলদের সুবিধা দিতে হবে। এর আগেও তাঁর মুখে এমন অভিযোগ শোনা গিয়েছিল। তাঁর কথায়, যারা মিটিং-মিছিলে যোগ দিয়েছেন তাঁরা বিগত পাঁচ বছর ধরে দলের সঙ্গে যুক্তি ছিলেন না। পুলিশের খাতায় নাম রয়েছে তাঁদের। এমনকি দল ছাড়ার কথাও বলেন তিনি। তবে কারণ হিসেবে নিজের শারীরিক অসুস্থতাকে উল্লেখ করেন বিধায়ক।

'চোর-ডাকাতদের টিকিট দিয়েছে', ভোটের মুখেই দলের বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল বিধায়ক

উল্লেখ্য, সোমবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন অধীর চৌধুরী। বুধবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে অধীর চৌধুরীর আবেদন খারিজ হয়ে যায়। আদালতের পর্যবেক্ষণ, পঞ্চায়েত ভোটের জন্য রাজ্যে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী রয়েছে। তাই দফা বাড়ানোর প্রয়োজন পড়বে না। পঞ্চায়েত নির্বাচন নিয়ে আরও একটি জটিলতা কাটল বলেই মত রাজনৈতিক মহলের।

‘চোর-ডাকাতদের টিকিট দিয়েছে’, ভোটের মুখেই দলের বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল বিধায়ক

'চোর-ডাকাতদের টিকিট দিয়েছে', ভোটের মুখেই দলের বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল বিধায়ক
‘চোর-ডাকাতদের টিকিট দিয়েছে’, ভোটের মুখেই দলের বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল বিধায়ক

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন