BJP নেতা-কর্মীদের দেখলেই মাথা ন্যাড়া করে দিন, তৃণমূল নেতার নিদান ঘিরে বিতর্ক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বাংলার রাজনীতিতে শাসক বিরোধী তরজা লেগেই রয়েছে। বিভিন্ন ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোর চলছে। একদিকে বিরোধীরা শাসক দলকে ক্রমাগত আক্রমণ করছে অন্যদিকে পিছিয়ে নেই শাসক শিবিরও। পাল্টা জবাব ফিরিয়ে দিচ্ছে তারা। কয়েক মাসের মধ্যেই লোকসভা নির্বাচন। তার আগে তরজা আরও বাড়ছে। এসবের মধ্যেই এক তৃণমূল নেতার মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হল।

আরও পড়ুন: শিয়ালদহ শাখায় একাধিক ট্রেন বাতিল, বদল হল সময়সূচিতেও, রইল তালিকা

বীরভূম জেলার বোলপুর শ্রীনিকেতন ব্লকের তৃণমূল নেতা বাবু দাস বিজেপি নেতা-কর্মীদের উদ্দেশ্যে কার্যত হুমকি ছুঁড়ে দেন। একশো দিনের কাজের টাকা সহ কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রবিবার শ্রীনিকেতন ব্লকের অন্তর্গত রূপপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল প্রতিবাদ মিছিল করে। সেখানেই উপস্থিত ছিলেন বাবু দাস। দলের কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি নিদান দেন, ‘বিজেপি নেতা-কর্মীদের দেখলেই মাথা ন্যাড়া করে দিন। তার মাথায় ঘোল ঢেলে দিন।’

BJP নেতা-কর্মীদের দেখলেই মাথা ন্যাড়া করে দিন, তৃণমূল নেতার নিদান ঘিরে বিতর্ক

ওই তৃণমূল নেতা বলেন, ‘যদি ১০০ দিনের কাজের টাকা না পেয়ে থাকেন। কোনও বিজেপি নেতাকর্মী আসেন তাঁর মাথাটা ন্যাড়া করে দিন। রাস্তায় দাড় করিয়ে ভাণ্ডারি ডেকে মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে দিন। তারপর ‘বল হরি, হরি বোল’ বলে পাড়া থেকে তাড়িয়ে দিন।’ তাঁর এই বক্তব্য নিয়েই বিতর্ক দানা বেঁধেছে। তাঁর বক্তব্য নিয়ে যে চারিদিকে শোরগোল শুরু হয়েছে, একথা বাবু দাসের কানেও গিয়েছে। তবে নিজের বলা কথার জন্য ‘লজ্জিত’ নন বলেই জানিয়েছেন। এমনকি তাঁর কথায়, তিনি কোনও ভুল করেননি।

BJP নেতা-কর্মীদের দেখলেই মাথা ন্যাড়া করে দিন, তৃণমূল নেতার নিদান ঘিরে বিতর্ক

এবিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তৃণমূল নেতা জানান, ‘পাড়ায় চোর এলে অনেকে বলতেন, মাথা ন্যাড়া করে দে যাতে পরে চেনা যায়। আমি যখন ছোট ছিলাম তখন থেকেই শুনছি। সে জন্যই আমি মাথা ন্যাড়া করতে বলেছি, যাতে বোঝা যায় এরা বিজেপির লোক। কারণ এরা ১০০ দিনের কাজ-সহ গরিব মানুষের টাকা আটকে রেখেছে। তবে শুধু ন্যাড়া নয়। ন্যাড়া করে তারপর ঘোল ঢেলে দিতে বলেছি।’

BJP নেতা-কর্মীদের দেখলেই মাথা ন্যাড়া করে দিন, তৃণমূল নেতার নিদান ঘিরে বিতর্ক

BJP নেতা-কর্মীদের দেখলেই মাথা ন্যাড়া করে দিন, তৃণমূল নেতার নিদান ঘিরে বিতর্ক
BJP নেতা-কর্মীদের দেখলেই মাথা ন্যাড়া করে দিন, তৃণমূল নেতার নিদান ঘিরে বিতর্ক

তৃণমূল নেতার বক্তব্যে তাঁকে পাল্টা কটাক্ষ করে গেরুয়া শিবির। বিজেপি নেতা অনুপম হাজরা বলেন, ‘তৃণমূল নেতারা কী নাপিত হয়ে গেল নাকি। যাতে বিজেপি কর্মীদের মাথা ন্যাড়া করতে বলছেন।’ এছাড়া এই সমস্ত নেতাদের গুরুত্ব দিতেও নারাজ তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত