বীরভূমে না থেকেও আছেন অনুব্রত, ‘তিহাড়ে বসেই খেলা হবে’ দেওয়ালে লিখছে তৃণমূল!

Anubrata Mondal: অনুব্রত মণ্ডল যে এখনও তৃণমূল কর্মীদের আছে 'অপ্রয়োজনীয়' হয়ে যাননি তা আরও একবার প্রমাণিত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দুবরাজপুর ব্লকের হেতমপুর গ্রামে চলছে বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের দেওয়াল লিখন। আর সেখানেই উল্লেখ রয়েছে অনুব্রত মণ্ডলের কথা। না, নাম নয়, বরং তার চেয়েও ‘ভয়ঙ্কর’ ক্যাচলাইন, ‘তিহাড়ে বসেই খেলা হবে’! ফলে, অনুব্রত মণ্ডল যে এখনও তৃণমূল কর্মীদের আছে ‘অপ্রয়োজনীয়’ হয়ে যাননি তা আরও একবার প্রমাণিত।

আরও পড়ুন: মহুয়ার কেন্দ্র থেকে লোকসভার প্রচার শুরু মমতার, কৃষ্ণনগরে তৃণমূল নেত্রীর হাতিয়ার ‘CBI’, কীভাবে?

Shamim Ahamed Ads

অনুব্রত মণ্ডল প্রসঙ্গে তৃণমূলের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, ‘‘ভগবান যেমন অন্তরালে থেকে ভক্তদের সাহায্য করেন এটা ঠিক তেমন। তিহাড় থেকে সশরীরে এখানে আসতে না পারলেও তাঁর আশীর্বাদ নিয়েই বীরভূমের তৃণমূল কর্মীরা ঝাঁপিয়ে পড়বেন এবং আগামী দিনে নির্বাচনে জয়লাভ করব।’’

বীরভূমে না থেকেও আছেন অনুব্রত, ‘তিহাড়ে বসেই খেলা হবে’ দেওয়ালে লিখছে তৃণমূল!

গরুপাচার মামলায় গ্রেফতার হয়েছেন বীরভূমের দোর্দন্ডপ্রতাপ তৃণমূলনেতা অনুব্রত মণ্ডল। এরপর থেকেই তিহাড়ে রয়েছেন তিনি। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের তরফে কেষ্টর বিরুদ্ধে কখনই কিছু বলা হয়নি। মমতা নিজে বীরভূমের দায়িত্ব নিজের কাছে রেখেছেন, কোথাও গিয়ে ভরসা করেছেন নানুরের কাজল শেখের ওপর।

২৪-এর ভোটে কটা আসন পাবে তৃণমূল? ভবিষ্যদ্বাণী কুণালের, গুরুত্বই দিলেন না বাম-কংগ্রেসকে
২৪-এর ভোটে কটা আসন পাবে তৃণমূল? ভবিষ্যদ্বাণী কুণালের, গুরুত্বই দিলেন না বাম-কংগ্রেসকে

বীরভূমে না থেকেও আছেন অনুব্রত, ‘তিহাড়ে বসেই খেলা হবে’ দেওয়ালে লিখছে তৃণমূল!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত