মহুয়ার কেন্দ্র থেকে লোকসভার প্রচার শুরু মমতার, কৃষ্ণনগরে তৃণমূল নেত্রীর হাতিয়ার ‘CBI’, কীভাবে?

Mamata Banerjee: আগামী ৩১ মার্চ কৃষ্ণনগরের ধুবুলিয়াতে প্রথম সভা করতে চলেছেন তিনি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কৃষ্ণনগর থেকে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩১ মার্চ কৃষ্ণনগরের ধুবুলিয়াতে প্রথম সভা করতে চলেছেন তিনি। আর এই সভা থেকেই কেন্দ্রীয় এজেন্সির ‘অপব্যবহার’-এর বিরুদ্ধে সরব হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এরকমটাই সূত্রের খবর।

আরও পড়ুন: অভিষেকের বিরুদ্ধে প্রার্থী শুভেন্দু ঘনিষ্ঠ! ডায়মন্ড হারবারে কৌস্তভকে টিকিট দিতে পারে বিজেপি

Shamim Ahamed Ads

দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি-এর প্রধান অরবিন্দ কেজরীওয়ালের গ্রেফতারির পর কেন্দ্রীয় এজেন্সিগুলির ‘অতিসক্রিয়তা’ প্রসঙ্গে একজোট ‘ইন্ডিয়া’-এর নেতানেত্রীরা। আর সেই ইস্যুকেই সামনে রেখেই এ রাজ্যে ভোট প্রচার শুরু করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মহুয়ার কেন্দ্র থেকে লোকসভার প্রচার শুরু মমতার, কৃষ্ণনগরে তৃণমূল নেত্রীর হাতিয়ার 'CBI', কীভাবে?
মহুয়ার কেন্দ্র থেকে লোকসভার প্রচার শুরু মমতার, কৃষ্ণনগরে তৃণমূল নেত্রীর হাতিয়ার ‘CBI’, কীভাবে?

কৃষ্ণনগরে ফের একবার মহুয়া মৈত্রকেই টিকিট দিয়েছে তৃণমূল। আর সেই কেন্দ্র থেকেই আসন্ন লোকসভা নির্বাচনের প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৩১ মার্চ-এর সভা থেকে সিবিআই এবং ইডি-এর বিরুদ্ধে সরব হবেন তৃণমূলনেত্রী।

মহুয়ার কেন্দ্র থেকে লোকসভার প্রচার শুরু মমতার, কৃষ্ণনগরে তৃণমূল নেত্রীর হাতিয়ার 'CBI', কীভাবে?

মহুয়ার কেন্দ্র থেকে লোকসভার প্রচার শুরু মমতার, কৃষ্ণনগরে তৃণমূল নেত্রীর হাতিয়ার ‘CBI’, কীভাবে?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত