নজরবন্দি ব্যুরোঃ রাষ্ট্রপতি নির্বাচনের দিন সকাল বেলাতেই নিউটাউনের হোটেল থেকে বিধানসভায় আসেন বিধায়করা। সকল বিজেপি বিধায়কদের কাছে ছিল পাঞ্চি। বিধায়কদের কাছে পঞ্চি দেখে অভিযোগ তুলল তৃণমূল। রাষ্টপতি নির্বাচনে পাঞ্চি পড়ে ভোটারদের প্রভাবিত করছে বিজেপি। সোমবার ভোট চলাকালীন এই অভিযোগ তুলল তৃণমূল।
আরও পড়ুনঃ Dibyendu Adhikari: সাইলেন্টলি এখনও দলের সঙ্গে আছি, জানালেন সাংসদ দিব্যেন্দু অধিকারী


১৫ তম রাষ্ট্রপতি নির্বাচনী পর্ব চলছে দেশজুড়ে। এবার এনডিএর তরফে প্রার্থী করা হয়েছে দ্রৌপদী মুর্মুকে। আদিবাসী এবং মহিলা প্রার্থীর সমর্থনে এগিয়ে এসেছে বিরোধী দলগুলি। তা নিয়ে অবশ্য বেজায় চাপের মুখে তৃণমূল। সোমবার পাঞ্চি পড়ে বিধানসভায় ভোত দিতে যান রাজ্যে বিজেপি বিধায়করা। কেউ বেঁধেছেন মাথায়, আবার কেউ বেঁধেছেন কোমরে। এমনকি বিজেপির এজেন্ট সুদীপ মুখ্যোপাধ্যায়কে পাঞ্চি পড়ে দেখা যায়। তাতেই অভিযোগ তুলেছে তৃণমূল।
মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে এবিষয়ে অভিযোগ জানিয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং শশী পাঁজা। তাঁদের বক্তব্য, বিজেপি বিধায়ক যিনি রাষ্ট্রপতি ভোটে ওদের এজেন্ট হয়েছেন, তিনি আদিবাসী সংস্কৃতির প্রতীক ‘পাঞ্চি’ পরে বসে আছেন।
পাঞ্চি পড়ে ভোটারদের প্রভাবিত করছে বিজেপি, সরব তৃণমূল

এমনকি সমস্ত বিধায়ক পাঞ্চি পড়ে আসার জন্য অভিযোগ জানিয়েছেন তাঁরা। অভিযোগ, নির্বাচনী বিধি অনুযায়ী ভোটের সময় কোনও ‘সিম্বল’ নিয়ে ঢোকা যায় না। যদিও এটা কোনও ‘সিম্বল’ নয়, কিন্তু এটা রাষ্ট্রপতি পদপ্রার্থী যে সম্প্রদায়ের, তার সিম্বলিক। যা পরা যায় না। ভোটকেন্দ্রকে নিরপেক্ষ থাকতে না দেওয়ার অভিযোগ তুলেছেন বিধায়করা।


যদিও বিজেপির বক্তব্য, আদিবাসী ভোট ভাগাভাগি হতেই চিন্তা বেড়েছে তৃণমূলের। তাই এসব কথা বলছে।







