Dibyendu Adhikari: সাইলেন্টলি এখনও দলের সঙ্গে আছি, জানালেন সাংসদ দিব্যেন্দু অধিকারী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত বিধান্সভা নির্বাচনের আগে দলবদল করেছেন শুভেন্দু অধিকারী। বিজেপিতে যোগদানের পর শান্তিকুঞ্জের সঙ্গে তৃণমূলের দূরত্ব বাড়তে শুরু করেছিল। এখন দুই পক্ষের মধ্যে সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। এরই মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মত প্রকাশ করে জল্পনা বাড়িয়েছেন সাংসদ দিব্যেন্দু অধিকারী। বলেছিলেন দিল্লিতে গিয়ে বিরোধী প্রার্থীকে ভোট দেবেন।

আরও পড়ুনঃ Jennifer Lopez: চতুর্থবার বিয়ে করলেন পপ তারকা জেনিফার লোপেজ, পরিণতি পেল ২০ বছরের পুরনো সম্পর্কের

সোমবার সেই কথামতো দিল্লিতে এসে ভোট দেন দিব্যেন্দু। সঙ্গে দেখা গেল আরও এক তৃণমূল সাংসদ এবং দিব্যেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীকেও। এদিন দু’জনেই দাবি করলেন যোগ্য প্রার্থীর জয় হবেই। নিশ্চিতভাবে যিনি যোগ্য, তিনিই জয়লাভ করবেন। দলের কথাটাও মাথায় রাখতে হয়। আমার মাথায় সেই কথা নিশ্চিতভাবে রয়েছে। দল বলেছিল আমায় জানায়নি। আমি জানতাম না আমায় দিল্লিতে এসে ভোট দিতে হবে। সাইলেন্টলি এখনও দলের সঙ্গে আছি।

সাইলেন্টলি এখনও দলের সঙ্গে আছি, বললেন দিব্যেন্দু 
সাইলেন্টলি এখনও দলের সঙ্গে আছি, বললেন দিব্যেন্দু 

তবে দিব্যেন্দুর আক্ষেপ সাংসদ হয়েও জেলা প্রশাসনের কাছে গুরুত্ব পাননি। তাঁর বক্তব্য, আগামী দিনে রাজনীতি করব কি করব না সেটা পরের কথা। জেলা পুলিশ থেকে জেলা আধিকারিক সকলেই দূরত্ব রেখে চলছে। তারাই ভালো করে বলতে পারবে। মাননীয়া মুখ্যমন্ত্রী তাঁর বিচক্ষণতার মধ্যে দিয়ে বিষয়টি দেখবেন।

সাইলেন্টলি এখনও দলের সঙ্গে আছি, বললেন দিব্যেন্দু 

সাইলেন্টলি এখনও দলের সঙ্গে আছি, বললেন দিব্যেন্দু 
সাইলেন্টলি এখনও দলের সঙ্গে আছি, বললেন দিব্যেন্দু 

সকাল থেকেই চলছে রাষ্ট্রপতি নির্বাচন। যা ঘিরে বেড়েছে বাংলার রাজনৈতিক উত্তাপ। ক্রস ভোটিংইয়ের সমূহ সম্ভাবনার কথা বারবার তুলে ধরছে শাসক বিজেপি। তবে রাইসিনা হিলের এই লড়াইয়ে বিজেপি মনোনীত দ্রৌপদী মুর্মু যে এগিয়ে, সেবিষয়ে কোনও সন্দেহ নেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত