নজরবন্দি ব্যুরোঃ মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য করায় দিলীপ ঘোষের বিরুদ্ধে রাজ্যপালের কাছে নালিশ জানাতে চায় তৃণমূল। বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতিকে অবিলম্বে শাস্তি দেওয়া হোক । এই দাবিতে রাজ্যপালের দ্বারস্থ হচ্ছে তৃণমূলের ৮ জনের প্রতিনিধি দল। যার নেতৃত্বে থাকবেন কুণাল ঘোষ এবং ব্রাত্য বসুরা।
আরও পড়ুনঃ BJP: আমাদের কর্মীদের মাথা ফাটলে ওদের মাথা ফাটাবো, বিস্ফোরক বিজেপি নেতা


বুধবার এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন দিলীপ ঘোষ। তৃণমূলের বক্তব্য, মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে শালীনতার সীমা লঙ্ঘন করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “মমতা বাংলায় দাঁড়িয়ে নিজেকে বলেন বাংলার মেয়ে। গোয়ায় গিয়ে বলেন, গোয়ার মেয়ে। আরে বাবা–মায়ের ঠিকানা নেই নাকি! যেখানে–সেখানে গিয়ে যা ইচ্ছে বলে দেবেন, হয় নাকি এটা?

তৃণমূল সূত্রে খবর, দিলীপ ঘোষের ‘অবমাননাকর’ মন্তব্যের বিরুদ্ধে নালিশ জানাতে বৃহস্পতিবার রাজভবনে উপস্থিত হবে তৃণমূলের প্রতিনিধি দল। থাকছেন ব্রাত্য বসু, কুণাল ঘোষ, তাপস রায়, শশী পাঁজা, সাজদা আহমেদ, মালা রায়, নয়না বন্দ্যোপাধ্যায় ও কাকলী ঘোষ দস্তিদাররা। এমনকি দিলীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলে ঘাসফুল শিবির।
মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য, সরব তৃণমূল

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর এই মন্তব্যের জন্য গ্রেফতার করা উচিত। এভাবেই বিজেপির নেতারা দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন? বর্তমানে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সম্পর্কে বিজেপি (BJP) নেতারা এভাবে কথা বলেন! দিলীপ ঘোষের মতো নেতাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা নেই বিজেপির। ভইযোগ দিলীপ ঘোষের।









