বামেদের অপশাসনকেও ছাপিয়ে গিয়েছে তৃণমূল, মমতাকে কড়া ভাষায় আক্রমণ রবিশংকরের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে ৩৫ দিনে রাজ্যে মারা গিয়েছেন ৪৭ জন। আর ভোটপর্ব মিটতেই দিল্লি থেকে চারজনের তথ্যানুসন্ধান দল পাঠিয়েছে বিজেপি। রাজধানী থেকে এসেই রাজ্যের নানান প্রান্ত যেখানে যেখানে গেরুয়া শিবিরের কর্মী সমর্থকেরা আক্রান্ত হয়েছেন সেই সব এলাকা ঘুরে দেখছেন তাঁরা। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন তথ্যানুসন্ধান দলের প্রধান রবিশংকর প্রসাদ। তাঁর মতে, বামেদের অপশাসনকেও ছাপিয়ে গিয়েছে তৃণমূল!

আরও পড়ুন: স্বর্ণাক্ষরে লেখা থাকবে আজকের তারিখ, চন্দ্রযান-৩ নিয়ে আবেগতাড়িত মোদী

কলকাতায় পা রেখেই বসিরহাটে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করে বিজেপির তথ্যানুসন্ধান দল। এই দলে রবিশংকর প্রসাদ ছাড়াও আছেন মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার তথা সাংসদ সত্যপাল সিং, বিজেপির সহ সভাপতি রেখা ভার্মা এবং সাংসদ রাজদীপ রায়। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রবিশংকর প্রসাদ বলেন, ‘এটা কী হচ্ছে বাংলায়? কেন এত মানুষ মারা যাচ্ছে? মমতাদিদি আপনি কী করছেন? বামেদের অপশাসনকেও ছাপিয়ে গিয়েছে তৃণমূল’। বসিরহাটের পর রাজভবনে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গেও দেখা করেছে বিজেপির তথ্যানুসন্ধান দল।

বামেদের অপশাসনকেও ছাপিয়ে গিয়েছে তৃণমূল, মমতাকে কড়া ভাষায় আক্রমণ রাজপালের

রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর রবিশংকর প্রসাদ বলেছেন, ‘রাজ্যপালের সঙ্গে দেখা করে আবেদন করেছি, সাধারণ মানুষের জীবন ও সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করতে হবে। এছাড়া যেখানে হামলা হয়েছে সেখানে পুলিশের বিরুদ্ধে পদক্ষেপ করা হোক। প্রয়োজন মনে হলে আপনি সেই সব জায়গা পরিদর্শন করুন। কোথাও তো বিচার হওয়া উচিত। মমতার রাজ্যে সুবিচারের আবেদন জানানোর সুযোগও শেষ হয়ে গিয়েছে। পুলিশ আক্রান্তদের সুবিচার দিতে চায় না, প্রশাসন শোনে না। এরা সবাই ওনার সরকারের অপরাধমূলক আচরণের সামিল হয়ে পড়েছে। এটা খুবই দুর্ভাগ্যের’।

বামেদের অপশাসনকেও ছাপিয়ে গিয়েছে তৃণমূল, মমতাকে কড়া ভাষায় আক্রমণ রবিশংকরের

বামেদের অপশাসনকেও ছাপিয়ে গিয়েছে তৃণমূল, মমতাকে কড়া ভাষায় আক্রমণ রাজপালের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর