ভোটের আগে চরম সংঘাত! শাহের চার্জশিটের পালটা তৃণমূলের ‘মোটা ভাই, জবাব চাই’

অমিত শাহের চার্জশিটের পালটা ১৫ পাতার নথি প্রকাশ তৃণমূলের। ‘মোটা ভাই, জবাব চাই’ স্লোগানে রাজনৈতিক সংঘাত তীব্র।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটের আগে রাজনৈতিক উত্তাপ চরমে! অমিত শাহ-এর আনা অভিযোগের জবাবে সরাসরি পালটা আক্রমণ শাসক শিবিরের। ‘মোটা ভাই, জবাব চাই’—এই শিরোনামে ১৫ পাতার চার্জশিট প্রকাশ করে তৃণমূল কংগ্রেস। বাংলার রাজনৈতিক ময়দানে শুরু হল অভিযোগ-প্রতিআভিযোগের নতুন লড়াই।

শনিবার কলকাতায় জনসভা থেকে অমিত শাহ তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে চার্জশিট পেশ করেন। দুর্নীতি, সীমান্তে অনুপ্রবেশ, জনবিন্যাস পরিবর্তন—এই সব ইস্যুতে সরব হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

এর পরেই বিকেলে পালটা মঞ্চে নামে তৃণমূল কংগ্রেস। ‘মোটা ভাই, জবাব চাই’ নামে একটি বিস্তারিত চার্জশিট প্রকাশ করে দল। এই নথিতে শাহের প্রতিটি অভিযোগের পালটা যুক্তি তুলে ধরার দাবি করেছে শাসক শিবির।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্রাত্য বসু এবং মহুয়া মৈত্র। তাঁদের বক্তব্যে স্পষ্ট, বিজেপির অভিযোগকে রাজনৈতিক চক্রান্ত হিসেবেই দেখছে তৃণমূল।

ব্রাত্য বসু বলেন, “এসআইআর পুরোপুরি বিজেপির চক্রান্ত। তৃণমূলকে কোণঠাসা করার চেষ্টা চলছে। কিন্তু আমরা সেই চক্রান্ত ভেস্তে দেব। অমিত শাহ যে চার্জশিট দিয়েছেন, তার প্রতিটি পয়েন্টের জবাব আমাদের কাছে রয়েছে।”

তৃণমূলের দাবি, এই পালটা চার্জশিটের মাধ্যমে সাধারণ মানুষের কাছে ‘সত্য’ তুলে ধরা হচ্ছে। অন্যদিকে বিজেপি শিবির এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

ভোটের আগে এই অভিযোগ-প্রতিআভিযোগের রাজনীতি যে আরও তীব্র হবে, তা বলাই বাহুল্য। বাংলার রাজনৈতিক ময়দান এখন কার্যত দুই শিবিরের সরাসরি লড়াইয়ের সাক্ষী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন