পাড়ায় সিন্ডিকেটের বিবাদ, সৌগত রায়ের বাড়ির সামনে হামলা, আহত ৮

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাড়ি ভাঙার কাজ নিয়ে শুরু অশান্তি। কারা বাড়ি ভাঙবে ? কারা বখরা পাবে ? গতকাল রাত থেকেই বেঁধেছে অশান্তি। সোমবার সকালে তা চরম আকার নেয়। ঘটনাটি ঘটেছে তৃণমূল সাংসদ সৌগত রায়ের পাড়ায়। একেবারে পাড়ায় সিন্ডিকেটের বিবাদ। বিশাল চ্যাঁচামেচি শুনে বাড়ি থেকে বেরিয়ে আসেন সাংসদ সৌগত রায়। ফোন ককরে খবর দিতে উপস্থিত হয় বিরাট পুলিশ বাহিনী।

আরও পড়ুনঃ Sunny Leone: সানি লিওনির ফ্যান হলেই মাংসের দোকানে মিলবে ১০ শতাংশ ছাড়।

সূত্রের খবর, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। দুই পক্ষের তরফে ধারালো অস্ত্র ব্যবহার করা হয়। যার জেরে আহত হন ৮ জন। সংঘর্ষের অশান্তির আঁচ এখনও রয়েছে এলাকায়। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। সেই হাসপাতালের সামনে মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী। গোটা এলাকা থমথমে। রয়েছে পুলিশের নজরদারি।

INDIA West Bengal: Communist Party loses after 34 years

পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনায় ৪ জনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। বখরা নিয়ে গণ্ডগোলের জের, মন্তব্য সাংসদ সৌগত রায়ের। জানা গিয়েছে, দুই দলের লোকজনই তৃণমূল কংগ্রসের সমর্থক। শান্তিপূর্ণ পাড়ায় কেন এই ধরনের ঘটনা ঘটবে? প্রশ্ন তৃণমূল সাংসদের।

পাড়ায় সিন্ডিকেটের বিবাদ, সৌগতর হস্তক্ষেপে সামাল 

পাড়ায় সিন্ডিকেটের বিবাদ, সৌগতর হস্তক্ষেপে সামাল 
পাড়ায় সিন্ডিকেটের বিবাদ, সৌগতর হস্তক্ষেপে সামাল

ঘটনাস্থএল অস্ত্র কীভাবে এল? কারা মজুত রেখেছিল অস্ত্র? তা জানতেই তল্লাশি শুরু করেছে পুলিশ। একইসঙ্গে ঘটনার সঙ্গে আর কারা যুক্ত তা খোঁজার চেষ্টা করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত