Sunny Leone: সানি লিওনির ফ্যান হলেই মাংসের দোকানে মিলবে ১০ শতাংশ ছাড়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সানি লিওনির ভক্ত হলেই ১০ শতাংশ ছাড়। এক মাংস বিক্রেতা এমন অফার দিয়েই ক্রেতাদের টানছেন তাঁর দোকানের দিকে। কর্ণাটকের প্রসাদ কে এন নামের সেই মাংস বিক্রেতার দোকানে ভিড় করছেন ক্রেতারা। অনেকে সানিকে স্রেফ পর্ন স্টার মনে করে। তবে আমি ওর সম্পর্কে অনেক কিছু পড়েছি। ও সমাজের জন্য অনেক কাজ করে। আমি ওর ভক্ত।

আরও পড়ুনঃ যুদ্ধের ফলে বিশ্বজুড়ে বাড়ছে খাদ্য সংকট ও গরিবি, চিন্তায় রাষ্ট্রসঙ্ঘ

২ বছরের বেশি সময় ধরে কর্মাটকের মাণ্ড্য জেলায় মাংসের দোকান চালান তিনি। এই জেলার বাসিন্দা ওই মাংস বিক্রেতা প্রসাদ কে এন-য়ের কথায়, সে অভিনেত্রী সানি লিওনের জনহিতকর কাজ দেখে অনুপ্রাণিত। ক্রমেই তিনি অভিনেত্রীর বড় ভক্ত হয়ে উঠেছেন। তাই মাংস বিক্রিতে ছাড় দিচ্ছেন। প্রসাদ প্রায় দুই বছর ধরে জেলায় ডিকে মুরগির মাংসের দোকান চালাচ্ছেন।

সানি লিওনির ফ্যান হলেই মাংসের দোকানে মিলবে ১০ শতাংশ ছাড়।
সানি লিওনির ফ্যান হলেই মাংসের দোকানে মিলবে ১০ শতাংশ ছাড়।

প্রসাদ কে এন তাঁর ব্যবসার প্রচারের জন্য লিওনের নাম ব্যবহার করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি অভিনেত্রীর ভক্তদের জন্য মাত্র ১০ শতাংশ ছাড় দিচ্ছি। যদি এতে তাঁর ভক্তের সংখ্যা বাড়ে তবে সে দাতব্য কাজ আরও করতে উৎসাহিত হবেন। কিন্তু, আমার দোকানের ছবি ভাইরাল হওয়ার পর ক্রেতার সংখ্যা বেড়েছে।’

মাংস বিক্রেতার সংযোজন, ‘অতীতের পর্ন মুভির সঙ্গে যুক্ত থাকার কারণে সানি লিওনকে প্রায়শই যৌন প্রতীক হিসাবে দেখা হয়। আমি প্রায়ই আমার অনেক বন্ধুদের তাঁর সম্পর্কে নানা কথা বলতে শুনেছি। তারপর আমি সানি লিওনের জীবন সম্পর্কে পড়তে শুরু করি এবং জানতে পারি যে, তিনি সমাজের জন্য অনেক কিছু করেছেন। একটি মেয়েকে দত্তক নেওয়া থেকে শুরু করে একটি স্কুল চালানো এবং কোভিড মহামারী চলাকালীন সহায়তা করা। তিনি সত্যিই একজন রোল মডেল। তাই, আমি তাঁর ভক্তদের ১০ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

সানি লিওনির ফ্যান হলেই মাংসের দোকানে মিলবে ১০ শতাংশ ছাড়।
সানি লিওনির ফ্যান হলেই মাংসের দোকানে মিলবে ১০ শতাংশ ছাড়।

ছাড় পেতে হলে ক্রেতাদের নির্দিষ্ট পদ্ধতি মানতে হবে। প্রসাদের কথায়, ‘ক্রেতারা যদি ইনস্টাগ্রাম এবং ফেসবুকে সানি লিওনকে অনুসরণ করে তবেই তাঁরা ছাড় পাবেন। এছাড়া, তাঁদের অবশ্যই সানি লিওন অভিনীত যে কোনও ফিল্ম সম্পর্কিত সোশ্যাল মিডিয়া একটি মন্তব্য করতে হবে।’

সানি লিওনির ফ্যান হলেই মাংসের দোকানে মিলবে ১০ শতাংশ ছাড়।

সানি লিওনির ফ্যান হলেই মাংসের দোকানে মিলবে ১০ শতাংশ ছাড়।
সানি লিওনির ফ্যান হলেই মাংসের দোকানে মিলবে ১০ শতাংশ ছাড়।

হালাল এবং ঝাটকা মাংস নিয়ে সাম্প্রতিক বিতর্ক সম্পর্কে জানতে চাইলে মাংস বিক্রেতা প্রসাদ তিনি বলেন, ‘আমাদের এলাকায় মুসলিম গ্রাহক নেই। তাই ঝাটকা মাংস বিক্রি করি।’ প্রসাদ আরও বলেছেন, আমি ওই অফার দিচ্ছি যাতে সানির ভক্তের সংখ্যা আরও বাড়ে। তা হলে সানি সমাজের জন্য আরও ভাল ভাল কাজ করতে পারবে।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 - RESULTS ● LIVE
মোট আসন: 294 (গণনা: 293)
গণনা শুরু হতে বাকি:
Majority: 148/294

গণনা চলছে

0/293
এগিয়ে ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0

ফল প্রকাশিত

0/293
জয়ী ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত