চলছে উচ্চমাধ্যমিক, সন্দেশখালির সভা বাতিল করল তৃণমূল, তবে বৈঠকে করবেন পার্থ-সুজিত

আগামী ২৯ তারিখ উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে। সেক্ষেত্রে ৩ মার্চ সন্দেশখালিতে সভা করতে পারে শাসক দল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আগামী রবিবার সন্দেশখালির (Sandeshkhali) সভা বাতিলের সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস (TMC)। উচ্চমাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিল রাজ্যের শাসক দল। তবে, সেদিনই দ্বীপাঞ্চলে যাবেন দুই মন্ত্রী বিধায়ক পার্থ ভৌমিক ও সুজিত বোস। কথা বলবেন স্থানীয় তৃণমূল (TMC) নেতৃত্বের সঙ্গে। কবে সন্দেশখালিতে সভা হবে সেকথাও রবিবারই ঘোষণা হতে পারে বলে তৃণমূল সূত্রে খবর।

আরও পড়ুন: বিতর্কের আবহে বঙ্গসফরে মোদী-শাহ, লোকসভার প্রচার শুরু বিজেপির?

বিগত এক সপ্তাহ ধরে উত্তপ্ত সন্দেশখালি। তিন তৃণমূল (TMC) নেতা শাহজাহান শেখ, উত্তম সর্দার ও শিবু হাজরার বিরুদ্ধে একজোট গ্রামবাসীরা। দাবি গ্রেফতারির। এই ঘটনাকে কেন্দ্র করে সরগরম রাজ্য-রাজনীতি। এর মাঝে সন্দেশখালিতে (Sandeshkhali Issue) জারি করা হয় ১৪৪ ধারা। যদিও তা কলকাতা হাই কোর্টের নির্দেশে তুলে নেওয়া হয়েছে। তৃণমূলের তরফে উত্তম সর্দারকে ৬ বছরের জন্য সাসপেন্ড করার পর পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তিনি। তপবে, এখনও অধরাই শাহজাহান ও শিবু।

aa 9

সন্দেশখালির (Sandeshkhali Issue) সাম্প্রতিক পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতেই আগামী ১৮ তারিখ অর্থাৎ রবিবার সেখানে সভা করার কথা ঘোষণা করে তৃণমূল। কিন্তু, শনিবার জানানো হল, উচ্চমাধ্যমিক পরীক্ষা চলার জন্য সেই সভা বাতিল করা হয়েছে। সভা আবার কবে করা হতে পারে তা রবিবার স্থানীয় তৃণমূল (TMC) নেতৃত্বের সঙ্গে কথা বলে জানাবেন পার্থ ও সুজিত।

tmc 2401 4

চলছে উচ্চমাধ্যমিক, সন্দেশখালির সভা বাতিল করল তৃণমূল, তবে বৈঠকে করবেন পার্থ-সুজিত

সূত্রের খবর, আগামী ২৯ তারিখ উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে। সেক্ষেত্রে ৩ মার্চ সন্দেশখালিতে সভা করতে পারে শাসক দল। এদিকে, আবার সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali Issue) জোড়া জনস্বার্থ মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্ট ও হাই কোর্টে। শনিবার এলাকা পরিদর্শনে গিয়েছেন মহিলা শিশু সুরক্ষা কমিশন। পরীক্ষার্থীদের কোনও অসুবিধা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখছে কমিশন। যদিও সন্দেশখালিতে আরএসএস-এর ঘাঁটি রয়েছে বলে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এলাকায় উত্তেজনা সৃষ্টি করার জন্য নিশানায় নিয়েছেন বিজেপি-সিপিআইএম-কংগ্রেসকে।

hs

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত