বিতর্কের আবহে বঙ্গসফরে মোদী-শাহ, লোকসভার প্রচার শুরু বিজেপির?

চার দিনের ব্যবধানে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ২৮ ফেব্রুয়ারি রাজ্যে পা রাখার কথা শাহের। এরপর ৩ মার্চ ঝটিকা সফরে বাংলায় আসবেন মোদী। দু'জনই বেশ কিছু কর্মসূচিতে অংশ নেবেন বলে বিজেপি সূত্রে খবর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

চার দিনের ব্যবধানে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আগামী ২৮ ফেব্রুয়ারি রাজ্যে পা রাখার কথা শাহের। এরপর ৩ মার্চ ঝটিকা সফরে বাংলায় আসবেন মোদী। দু’জনই বেশ কিছু কর্মসূচিতে অংশ নেবেন বলে বিজেপি সূত্রে খবর। প্রধানমন্ত্রী মূলত যাবেন উত্তরবঙ্গে। লোকসভা নির্বাচনের আগে মোদী ও শাহ-এর বঙ্গসফরকে কেন্দ্র করে কৌতূহল সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুন: সন্দেশখালিতে রাজ্য শিশু সুরক্ষা কমিশন, ঘুরে দেখলেন এলাকা

২৯ জানুয়ারি রাজ্যে আসার কথা ছিল অমিত শাহের (Amit Shah)। কিন্তু, মাত্র একদিন আগে সেই সফর বাতিল করে স্বরাষ্ট্রমন্ত্রক। নির্দিষ্ট করে কারণ না জানানো হলেও, সেই সময় বিহারের রাজনীতিতে একটা পালাবদল চলছিল। ‘ইন্ডিয়া’ জোট ছেড়ে এনডিএ-তে যোগ দিয়েছিলেন নীতিশ কুমার। সেই সময় নীতিশের সঙ্গে বৈঠক ছিল শাহের। অনুমান, সেই কারণেই তখন বাংলায় আসেননি অমিত শাহ (Amit Shah)

বিতর্কের আবহে বঙ্গসফরে মোদী-শাহ, লোকসভার প্রচার শুরু বিজেপির?
বিতর্কের আবহে বঙ্গসফরে মোদী-শাহ, লোকসভার প্রচার শুরু বিজেপির?

সেই বারের সফরে মেচেদা, বারাসাতে জনসভা করার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর। স্বাভাবিকভাবে তাও বাতিল হয়ে যায়। বিজেপি সূত্রে খবর, এবার মেচেদায় সভা করবেন শাহ (Amit Shah)। পাশাপাশি, রাজ্য বিজেপির শীর্ষনেতা এবং বিশিষ্ট নাগরিকবৃন্দের সঙ্গেও বৈঠক করার কথা আছে তাঁর। অর্থাৎ, লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই যে বিজেপির দুই প্রধান মুখ এ রাজ্যে আসছেন তা নিয়ে কোনও সন্দেহ নেই।

বিতর্কের আবহে বঙ্গসফরে মোদী-শাহ, লোকসভার প্রচার শুরু বিজেপির?

অন্যদিকে, নরেন্দ্র মোদী (Narendra Modi) যাবেন উত্তরবঙ্গে। সেখানে বেশ কিছু সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। তাঁর সঙ্গে রাজ্য বিজেপির শীর্ষনেতাদের কথা হতে পারে বলে সূত্রের খবর। এদিকে আবার, শুক্রবার রাতেই দলের জাতীয় কাউন্সিলের বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে গিয়ে চোট পাওয়ায় যেতে পারেননি। শনিবার যদিও হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি।

বিতর্কের আবহে বঙ্গসফরে মোদী-শাহ, লোকসভার প্রচার শুরু বিজেপির?

বিতর্কের আবহে বঙ্গসফরে মোদী-শাহ, লোকসভার প্রচার শুরু বিজেপির?

এই মুহূর্তে সন্দেশখালি নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। কেন্দ্র থেকে বিজেপির প্রতিনিধি দিল এসেছে দ্বীপাঞ্চলে। যদিও তাঁদের প্রবেশ করতে দেয়নি পুলিশ। সুপ্রিম কোর্ট ও হাই কোর্টে জারি হয়েছে জোড়া জনস্বার্থ মামলা। ফলে, বিতর্কের আবহেই রাজ্য আসছেন মোদী-শাহ। সন্দেশখালি নিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কী বার্তা দেন সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত