সন্দেশখালিতে রাজ্য শিশু সুরক্ষা কমিশন, ঘুরে দেখলেন এলাকা

বিগত কয়েকদিনে দফায় দফায় বিক্ষোভে ফেটে পড়েছে সন্দেশখালির মহিলারা। এই নিয়ে চলছে রাজনৈতিক চাপানউতোর। শাসক- বিরোধী সব শিবিরে চলছে একে অপরকে দায়ী করার প্রচেষ্টা। সকলেই নারী নির্যাতনের জন্য শাসকদলকে দায়ী করছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিগত বেশ কয়েকদিন ধরে কার্যত জ্বলছে সন্দেশখালি। শেখ শাহজাহান ও তার দুই অনুগামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে গর্জে ওঠে স্থানীয় বাসিন্দারা। মহিলারা ক্ষোভে ফুঁসতে থাকে। সেখানে পরিস্থিতি পরিদর্শন করতে গিয়েছিল রাজ্য মহিলা কমিশন ও রাজ্যপাল। রাজ্যপালকে দেখে নিজেদের দুর্দশার কথা জানান মহিলারা। এবার সন্দেশখালি পরিদর্শনে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। শনিবার ৪ সদস্যের প্রতিনিধি দল সন্দেশখালির স্পর্শকাতর এলাকাগুলি ঘুরে দেখে। শিশু অধিকার লঙ্ঘিত হয়েছে বলেই দাবী সুদেষ্ণা রায়ের।

sandeshkhali 3 4

আরও পড়ুন : নির্বাচনের আগেই বাড়বে মহার্ঘভাতা, সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের

৪ সদস্যের প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস ও পরামর্শদাতা সুদেষ্ণা রায়। গত ১০ ফেব্রুয়ারি সন্দেশখালিতে এক কোলের শিশুকে ছুঁড়ে ফেলার অভিযোগ ওঠে।শিশুর মায়ের দাবি, সেদিন রাতে পুলিশের পোশাক পরে বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁর বাড়িতে হামলা চালায়। বাড়ির জানলা ভেঙে দেওয়া হয়। হুমকিও দেওয়া হয়। মায়ের কোল থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় সন্তানকে। আতঙ্কে কার্যত গৃহবন্দি গোটা পরিবার। তাই চিকিৎসকের কাছে শিশুকে নিয়ে যাওয়া সম্ভব হয়নি।

Sandeshkhali 2

সেই অভিযোগ খতিয়ে দেখতে সন্দেশখালির সাতুলিয়া গ্রামে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা পৌঁছান। সন্দেশখালি পৌঁছে সুদেষ্ণা রায় জানান, উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে। পরীক্ষার্থীদের কোনও সমস্যা হচ্ছে কিনা, পরীক্ষাকেন্দ্রগুলির কী অবস্থা, সবরকম পরিষেবা পরীক্ষার্থীদের জন্য রাখা হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, মায়ের কোল থেকে শিশুকে ছুঁড়ে ফেলার অভিযোগের ভিত্তিতে পুলিশকে চিঠিও দিয়েছে কমিশন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেই রিপোর্ট চাওয়া হয়েছে বলেও জানান রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের পরামর্শদাতা সুদেষ্ণা রায়।

সন্দেশখালিতে রাজ্য শিশু সুরক্ষা কমিশন, ঘুরে দেখলেন এলাকা
সন্দেশখালিতে রাজ্য শিশু সুরক্ষা কমিশন, ঘুরে দেখলেন এলাকা

সন্দেশখালিতে রাজ্য শিশু সুরক্ষা কমিশন, ঘুরে দেখলেন এলাকা

বিগত কয়েকদিনে দফায় দফায় বিক্ষোভে ফেটে পড়েছে সন্দেশখালির মহিলারা। এই নিয়ে চলছে রাজনৈতিক চাপানউতোর। শাসক- বিরোধী সব শিবিরে চলছে একে অপরকে দায়ী করার প্রচেষ্টা। সকলেই নারী নির্যাতনের জন্য শাসকদলকে দায়ী করছে। পাল্টা মুখ্যমন্ত্রী বলেছেন, সন্দেশখালিতে আর এস এসের ঘাঁটি রয়েছে। বিজেপি রাজ্যকে বদনাম করারা চেষ্টা করছে। গতকাল সন্দেশখালি গিয়েছিলেন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত