বিগত এক সপ্তাহ ধরে রাজনৈতিক মহল তোলপাড় সন্দেশখালি ইস্যু (Sandeshkhali Issue) নিয়ে। এবার দ্বীপাঞ্চলের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। চাঁচাছোলা ভাষায় বিরোধীদের আক্রমণ করলেন তিনি। তুললেন অতীতের কথাও। শুক্রবার তৃণমূলের সাংসদ-বিধায়ক এবং ব্লক সভাপতিদের নিয়ে একটি বৈঠকে বসেন দলের সেকেন্ড-ইন-কম্যান্ড। তারপরেই সন্দেশখালি নিয়ে মুখ খুললেন তিনি।
আরও পড়ুন: রাজ্য জুড়ে সহায়তা শিবির চালু করবে তৃণমূল, ১০০ দিনের বকেয়া মেটাতে দুর্নীতি চান না অভিষেক!


অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সাফ কথা, “সন্দেশখালি নিয়ে এত মাতামাতি, চোপড়ায় কি ঘটনা ঘটেছে? একবারও বিজেপি-কংগ্রেস-সিপিআইএমের প্রতিনিধিরা সেখানে গিয়েছেন কি? সুকান্ত মজুমদার পা পিছলে গাড়ি থেকে পড়ে গিয়েছেন। তার জন্য লোকসভার স্বাধিকার রক্ষা কমিটি আমাদের আধিকারিকদের নোটিস ধরিয়েছে! ১০০ দিনের বকেয়া আদায় করতে যখন দিল্লি গেলাম তখন আমাদের কৃষি ভবন টেনে হিঁচড়ে বের করে দেওয়া হল। তখন কোথায় ছিল এরা?

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সন্দেশখালি প্রসঙ্গে (Sandeshkhali Issue) চাঞ্চল্যকর মন্তব্য করেন। তিনি বলেছিলেন, “ওখানে আগে ইডি ঢুকলো। এখন বাইরে থেকে লোক নিয়ে গিয়ে মহিলাদেরকে সামনে রেখে ঝামেলা সৃষ্টি করছে। আমি জানি কারুর না কারুর কোনও না কোনও ব্যাপার নিয়ে সমস্যা থাকতেই পারে। কিন্তু তা তো তদন্তসাপেক্ষ। সেটা না করে আগেই কাক কান নিয়ে পালালো বলে রব উঠল, আর এরাও দৌড়ালো! ওখানে আরএসএস-এর একটা বাসা রয়েছে। আজ থেকে নয় অনেকদিন আগে থেকেই।”



সন্দেশখালি প্রসঙ্গে বিস্ফোরক অভিষেক, কাদের নিশানায় নিলেন সেকেন্ড-ইন-কম্যান্ড?








