১০০ দিনের কাজের বকেয়া টাকা রাজ্য সরকার মেটাবে বলে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই টাকা পেতে যাতে শ্রমিকদের কোনও রকম অসুবিধার সম্মুখীন না হতে হয় সেই লক্ষ্যে রাজ্য জুড়ে সহায়তা শিবির চালু করবে তৃণমূল। এমনটাই জানালেন শাসক দলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি অঙ্কুশ, হাঁটুতে হল অস্ত্রোপচার


১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র-রাজ্য চলছে দীর্ঘদিন ধরে। সেখানে লোকসভা নির্বাচনের আগে শ্রমিকদের বকেয়া টাকা রাজ্য দেবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে জানানো হয়, আগামী ২১ ফেব্রুয়ারি ২১ লক্ষ শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে যাবে। তবে, পরে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়তি ১ সপ্তাহ সময় চেয়ে নেন।

কারণ, হিসাবে বলা হয়, গণনায় কিছু ভুল ছিল। ২১ লক্ষ নয়, মোট ২৪ লক্ষ ৫০ হাজার শ্রমিক কেন্দ্রের টাকা পাননি। সেক্ষেত্রে অ্যাকাউন্ট খুলতে কিছুটা বেশি সময় লেগে যাচ্ছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই টাকা প্রদানে যাতে কোনও রকম দুর্নীতি না হয় তা নিশ্চিত করতে সতর্ক রাজ্য সরকার। এই সহায়তা শিবির শুরু হবে ১৮ তারিখ থেকে। চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। ১ মার্চ থেকে ব্যাঙ্কে টাকা ঢুকবে বলে নবান্ন সূত্রে খবর।



রাজ্য জুড়ে সহায়তা শিবির চালু করবে তৃণমূল, ১০০ দিনের বকেয়া মেটাতে দুর্নীতি চান না অভিষেক!
প্রসঙ্গত, শুক্রবার তৃণমূল সাংসদ-বিধায়ক ও ব্লক সভাপতিদের নিয়ে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানেই এই সহায়তা শিবির চালু করার কথা জানিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একই সঙ্গে এদিন সন্দেশখালি ইস্যু নিয়েও মুখ খোলান তিনি। তাঁর কথায়, “সন্দেশখালি নিয়ে এত মাতামাতি, চোপড়ায় কী ঘটেছে? একবারও বিজেপি-কংগ্রেস-সিপিএমের প্রতিনিধিরা গেছেন? আমাদের যখন দিল্লি থেকে বের করে দেওয়া হল তখন কোথায় ছিল এরা?”








