অসুস্থ নায়ক অঙ্কুশ। পায়ে অস্ত্রোপচার হয়েছে অভিনেতার। গত ১৪ই ফেব্রুয়ারি ছিল তার জন্মদিন। সেই দিনই তার নতুন ছবি মির্জা র টিজার পোস্ট করেন তিনি। আর ঠিক তার পরের দিনই ভর্তি হন হাসপাতালে। উল্লেখ্য মির্জা ছবি শুটিং করতে গিয়ে অ্যাকশন দৃশ্যে চোট পান অভিনেতা।
আরও পড়ুন: সাংসদ হয়ে কি কি কাজ করেছেন মিমি? জানালেন নিজের ফেসবুকে



তার হাঁটুর মালাই চাকিতে আঘাত লাগে। সেই আঘাত নিয়ে বাকি শুটিং শেষ করেন অভিনেতা। তারপরেই অসহ্য যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। করা হয় অপারেশন। সেই কবর অভিনেতা দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।



অঙ্কুশ নিজে লিখেছেন, “আপনাদের সবার ভালোবাসা ও আশীর্বাদে আমি ভাঙা পা ও প্রবল যন্ত্রণা নিয়েই দুরন্ত অ্যাকশন দৃশ্য সমেত মির্জার ৯৮ শতাংশ শুটিং শেষ করতে পেরেছি। ব্যথা যখন সহ্যের সীমা ছাড়িয়ে যেত শুধু একটা চিন্তা আমায় থামতে দেয়নি —
হাসপাতালে ভর্তি অঙ্কুশ, হাঁটুতে হল অস্ত্রোপচার

‘আমি আমার দর্শকদের নিরাশ করতে পারি না।’ শেষ পর্যন্ত আমার পায়ের অপারেশন হল, আর কয়েক দিনের মধ্যেই ভালো হয়ে যাব। কারণ, বাংলার বিগেস্ট ডান্স নাম্বারের জন্য আমাকে তৈরি হতে হবে…সবাইকে ভালোবাসা।”







