নতুন রূপে তিরুচিরাপল্লি আন্তর্জাতিক বিমানবন্দর, উদ্বোধন করলেন খোদ নরেন্দ্র মোদী

এবার পুরনো রূপ বদলে নতুন রূপে উন্মোচিত হল তিরুচিরাপল্লি আন্তর্জাতিক বিমানবন্দর। নরেন্দ্র মোদীর হাতেই হল উদ্ধোধন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

এবার পুরনো রূপ বদলে নতুন রূপে উন্মোচিত হল তিরুচিরাপল্লি আন্তর্জাতিক বিমানবন্দর (Tiruchirappalli International Airport)। বিমানবন্দরের টার্মিনাল ভবনকে নতুন ভাবে গড়ে তোলা হল। তিরুচিরাপল্লি আন্তর্জাতিক বিমানবন্দরের দেওয়ালে দারুন কারুকার্য করা হয়েছে। ভারতের ঐতিহ্য এবং সংস্কৃতিক মাথায় রেখে বিমানবন্দরে বিভিন্ন দেব দেবীর মূর্তিও খোদাই করা হয়েছে। নতুন রূপে তিরুচিরাপল্লি আন্তর্জাতিক বিমানবন্দর।

airport 9

আরও পড়ুনঃ জলের মধ্যেও করোনার ভাইরাস, উদ্বেগ বাড়ছে

বিমানবন্দরের (Airport) ভেতরে টার্মিনাল ভবনে বিভিন্ন দেওয়ালগুলিতে ভারতীয় ঐতিহ্য-সংস্কৃতি ফুটে উঠেছে। সিঁড়ির পাশে সেই সংস্কৃতি আরও ভাল ভাবে ফুটে উঠেছে। যেই শিল্পকলা অবশ্যই সকলের নজর কাটবে। তবে শুধু দেওয়ালে নয়, বিমানবন্দরের বাইরের কাঠামোতেও রয়েছে দক্ষিণের ছোঁওয়া।

airport nএই বিমানবন্দরের উদ্ভোধন করেছেন খোদ নরেন্দ্র মোদী। বিমানবন্দরের সাজসজ্জার পিছনে খরচ হয়েছে প্রায় ১১০০ কোটি টাকা। তবে শুধুমাত্র বিমানবন্দরের সাজসজ্জা নয় তার সাথে সাথে বিমানবন্দরের যাত্রী সংখ্যাও বেড়েছে। কারণ এই বিমানবন্দরে বিদেশি পর্যটকদের আনাগোনা বেড়েই চলেছে। এই নতুন বিমানবন্দরে প্রায় ৪৪ লক্ষ যাত্রী থাকবে।

নতুন রূপে তিরুচিরাপল্লি আন্তর্জাতিক বিমানবন্দর, উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী

airport 1

এছাড়াও বিমানবন্দরে বেশ কিছু নতুন অতিরিক্ত আসন যুক্ত করা হয়েছে। এছাড়াও চলন্ত সিঁড়ি বাড়ানো হয়েছে। এছাড়াও রয়েছে প্রায় ৬০ টির কাছাকাছি চেক-ইন। এবং ব্যাগেজ কাউন্টার। প্রসঙ্গত উল্লেখ্য, এই বিমানবন্দরটি তামিলনাড়ুর মধ্যে দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর। নরেন্দ্র মোদী (Narendra Modi) শুধুমাত্র টার্মিনাল ভবন নয়, আজ গোটা দিনে তিনি রেল এবং সড়ক সহ আরও পাঁচটি প্রকল্পের উদ্বোধন করবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর