জলের মধ্যেও করোনার ভাইরাস, উদ্বেগ বাড়ছে

জলের মধ্যে থেকেও মিলল করোনা ভাইরাসের জীবাণু। কলকাতার জলেও কী মিলল?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

এতদিন ধরে জানা গিয়েছিল শুধুমাত্র মানুষের দেহের মধ্যেই করোনা ভাইরাসের (Corona Virus) সংক্রমণ হয়। তবে এবার সামনে এত এক ভয়ানক চাঞ্চল্যকর তথ্য। এবার জলের মধ্যে থেকেও মিলল করোনা ভাইরাসের জীবাণু। মহারাষ্ট্রের নাগপুরে জলের মধ্যে মিলেছে করোনা ভাইরাসের হদিশ।

covid

আরও পড়ুনঃ রাজ্যে বন্ধ রেজিস্ট্রি বিয়ে, নেওয়া হবে না নতুন আবেদন

ঘটনাটি সামনে আসার পরে স্বাভাবিক ভাবেই উদ্বেগ বেড়েছে। জলের মধ্যে যে ভাইরাস রয়েছে সেই ঘটনাটি CIIMS-ARC এর তরফ থেকে নিশ্চিত করা হয়েছে। ফলে এখন কোভিড (Covid) বিধি মানার পাশাপাশি পরিস্কার পরিচ্ছন্নতার ওপরেও নজর দেওয়া হয়েছে। তবে পানীয় জল থেকে এখন পর্যন্ত কোন ভাইরাস পাওয়া যায়নি। ভাইরাস মিলেছে নোংরা নর্দমার জল থেকে।

জলের মধ্যেও করোনার ভাইরাস, চলছে পরীক্ষা নিরীক্ষা

CIIMS-ARC বিগত কয়েক বছর ধরে করোনা ভাইরাস নিয়ে বিভিন্ন গবেষণা চালিয়ে যাচ্ছে। ডা. রজপল সিং কাশ্যপ (CIIMS-ARC ডিরেক্টর) জানান, নর্দমার জলে করোনার ভাইরাস পাওয়া গেলেও, সেটি কোন প্রজাতির তা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। তা ক্ষতিকারক নাকি? বা ক্ষতিকারক হলে তা কতটা প্রভাব ফেলবে মানব জীবনে এখনও সামনে আসেনি। তবে পরীক্ষা নিরীক্ষা চলছে।

জলের মধ্যেও করোনার ভাইরাস, চলছে পরীক্ষা নিরীক্ষা

জলের মধ্যেও করোনার ভাইরাস, চলছে পরীক্ষা নিরীক্ষা
জলের মধ্যেও করোনার ভাইরাস, চলছে পরীক্ষা নিরীক্ষা

অন্যদিকে দেশে প্রতিনিয়ত বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টাতেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা এসে দাঁড়িয়েছে ৬৩৬। এবং মারা গিয়েছে তিন জন। বেশ কিছুজনের অবস্থা উদ্বেগজনক। এখনও পর্যন্ত কলকাতাতে জলে কোন ভাইরাস পাওয়া যায়নি। তবে যদি কলকাতার (Kolkata) জলের মধ্যেও ভাইরাস থাকে তাহলে সত্যিই বিষয়টা আরও খারাপের দিকে যাবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর