নজরবন্দি ব্যুরোঃ ২৪ ঘন্টায় মৃত্যু মাত্র ১ জনের, ১০০ শতাংশ করোনা মুক্তির পথে বাংলা। রাজ্যজুড়ে এদিনও প্রভাব কমেছে করোনাভাইরাসের, সংক্রমনের গতি কমে গিয়েছে কলকাতাতেও। পাশাপাশি বেড়েছে সুস্থতার হারও। কিন্তু তবুও কমছে না সংক্রমনের আশঙ্কা। গবেষকরা জানিয়েছেন করোনার দ্বিতীয় ঢেউ যখন তখন আসতে পারে তাই সবাইকে সামাজিক দূরত্ব এবং মাস্ক পরা বজায় রাখতে হবে।
আর পড়ুনঃ শ্বশুর- স্ত্রী মীরজাফর, নজিরবিহীন আক্রমনের পর ক্ষমতায় এলে তদন্তের হুঁশিয়ারি শোভনের।
এদিকে রাজ্যেরীকটি জেলা বাদ দিয়ে সব জেলাতে করোনা ভাইরাসের প্রভাব কমলেও আজ একটি জেলায় বেড়েছে করোনা সংক্রমনের প্রভাব। রাজ্যের ২৩ টি জেলার মধ্যে ২ টি জেলায় এদিন কোন সংক্রমন ধরা পড়েনি। জেলাগুলি হল ঝাড়গ্রাম এবং আলিপুরদুয়ার। আজকের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন ১৯৭ জন।
আজকের ১৯৭ জন কে নিয়ে রাজ্যে সার্বিক ভাবে মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৭১ হাজার ১৭৮ জন। আশার কথা হল, এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন মাত্র ৪ হাজার ৮৯৫ জন। যা গতকালের থেকে ৯৭ জন কমেছে। রাজ্যে দ্রুত বাড়ছে সুস্থতার হার, কমছে করোনা ভাইরাসের দাপট।
মৃত্যু সংখ্যায় রাজ্যকে ভোগাচ্ছিল কো-মর্বিডিটি! এখন সেটাও নিয়ন্ত্রনে। এখন পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ১০ হাজার ২০২ জনের। মৃত ১০ হাজার ২০২ জনের মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন মাত্র ১ জন। অন্যদিকে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৯৩ জন। আজকের ২৯৩ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫ লক্ষ ৫৬ হাজার ৮১ জন।
এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ২৪ হাজার ১১ টি। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ লক্ষ ২৮ হাজার ৩৫০ টি। রাজ্যে প্রতি ১০ লক্ষ মানুষ পিছু টেস্ট হয়েছে ৯০ হাজার ৩১৫ জনের। প্রতি ১০০ টি স্যাম্পেল টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৭.০৩ শতাংশ। রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৯৭.৩৬ শতাংশ।



