করোনার বাড়বাড়ন্ত, কোলকাতা বিমান বন্দরে জারি নয়া নির্দেশিকা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা পরিস্থিতি মোকাবিলায় তত্‍পর রাজ্য সরকার। কলকাতা বিমানবন্দরে জারি করা হল নয়া নির্দেশিকা। চার রাজ্য থেকে শহরে আসতে গেলে লাগবে করোনা পরীক্ষার রিপোর্ট এবং সেই রিপোর্ট ৭২ ঘণ্টার আগের হতে হবে। এই চার রাজ্যের তালিকায় রয়েছে মহারাষ্ট্র, কর্নাটক, কেরল এবং অন্ধ্রপ্রদেশ।

আরও পড়ুনঃ দুর্বল সংগঠন! শুভেন্দু-রাজনাথের নির্বাচনী প্রচারে জনশূন্য সভায় ধরা পড়ল বিজেপির হতশ্রী চেহারা।

অর্থাত্‍ এই চার রাজ্যে করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। কলকাতা বিমানবন্দরে কোভিড নেগেটিভ রিপোর্ট দেখানোর পরেই শহরে ঢোকার ছাড়পত্র পাবেন যাত্রীরা।উল্লেখ্য অখিলেশ যাদবের পর আজ কোভিডে আক্রান্ত হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিজেই টুইট করে এ কথা জানিয়েছেন যোগী।

এদিন নিজের টুইটার হ্যান্ডেলে যোগী জানিয়েছেন, ‘প্রাথমিক উপসর্গ দেখা দিতেই আমি টেস্ট করাই। তারপর আমার রিপোর্ট পজিটিভ এসেছে। এছারাও  দেশের সাথে পাল্লা দিয়ে বাড়ছে আমাদের রাজ্যেও।  ভোট আবহে চলছে লাগামছাড়া মিটিং, মিছিল, সভা। যেখানে বহু লোকের সমাগম হচ্ছে। আর এই নিয়ে নেতাদের তরফ থেকে নেই কোন বার্তাও।

স্বাভাবিক ভাবেই নির্বাচনের বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ক্রামগত বেড়েই চলেছে। কলকাতা, দুই চব্বিশ পরগণা সহ, ব্যাপক হারে সংক্রমণ বারছে বীরভুম, দার্জিলিং এও। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। হাসপাতালগুলিতে করোনা বেডের আকাল। এমনটা চলতে থাকলে গোটা রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন