নজরবন্দি ব্যুরোঃ দুর্বল সংগঠন! শুভেন্দু-রাজনাথের নির্বাচনী প্রচারে জনশূন্য সভায় ধরা পড়ল বিজেপির হতশ্রী চেহারা। রাজ্যে ইতিমধ্যেই মিটেছে চার দফা নির্বাচন। এই চার দফায় রাজ্যে এসে বেশ কিছু প্রচারসভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া সভা করেছেন অমিত শাহ থেকে জে পি নাড্ডার মত কেন্দ্রীয় মন্ত্রী নেতারা।
আরও পড়ুনঃ উধাও ঢালাও প্রতিশ্রুতি, ভোট শেষে ‘ডি’ নোটিস পৌঁছচ্ছে অসমের ঘরে ঘরে।
প্রধানমন্ত্রী পদের ঔজ্জ্বল্যে মোদীর সভায় প্রথমদিকে ভিড় দেখা গেলেও কিছুদিন আগে বারাসাতে তাঁর সভাতেও সেই কঙ্কালসার চিত্র ফুটে ওঠে। যা নিয়ে ব্যাপক জল্পনা শুরু হয় বিজেপির অন্দরে। খোদ প্রধানমন্ত্রীর সভায় এমন অবস্থা হলে বাকিদের কি হবে? সেই আশঙ্কাকে সত্যি করে একই চিত্র দেখা গেল শুভেন্দু রাজনাথের মত তারকা প্রচারকদের সভাতেও। দলবদলু বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সভাস্থলের ছবি অত্যন্ত করুণ। কার্যত ফাঁকা মাঠে সভা করে ফিরতে হলাে হতাশ শুভেন্দুকে। হাবড়ায় বিজেপি প্রার্থী রাহুল সিনহার সমর্থনে কাশীপুর স্কুল মাঠের সভায় মূল বক্তা ছিলেন শুভেন্দু। কিন্তু মাঠ ভরলাে না। যা নিয়ে ইতিমধ্যেই দলের অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মধ্যমগ্রামের সভামঞ্চে ওঠার পরও সামনের সিংহভাগ চেয়ার ফাঁকা পড়ে ছিল।
দুর্বল সংগঠন! শুভেন্দু-রাজনাথের নির্বাচনী প্রচারে জনশূন্য সভায় ধরা পড়ল বিজেপির হতশ্রী চেহারা। কার্যত ফাঁকা মাঠে তাঁকে বক্তব্য রাখতে হয়। এই ছবি দেখে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাংগঠনিক দুর্বলতার পাশাপাশি শীতলকুচি কাণ্ডের নেতিবাচক প্রভাব পড়ছে বিজেপির সভাগুলিতে। যা আগামী দফার নির্বাচনগুলােতে আরও প্রকট হবে।



