নজরবন্দি ব্যুরোঃ অক্টোবরের মধ্যেই দেশে আসতে পারে করোনার তৃতীয় ঢেউ। বিশেষজ্ঞদের মতে এই তৃতীয় ঢেউতে বেশি আক্রান্ত হতে পারে শিশুরা। সতর্ক রয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই গ্রহন করা হয়েছে একাধিক পদক্ষেপ। কিন্তু করোনার তৃতীয় ঢেউ আসার আগে চিন্তা কয়েকগুন বাড়িয়ে দিয়েছে ভাইরাল নিউমোনিয়া। প্রবল জ্বর প্রবল বেগে ছড়াচ্ছে জলপাইগুড়ি আর দুর্গাপুরে। বাদ নেই কলকাতাও।
আরও পড়ুনঃ ফুচকা খেয়ে অসুস্থ ৭১, পুলিশি হেফাজতে বিক্রেতা


অজানা জ্বরে একাধিক শিশুর মৃত্যু হয়েছে জলপাইগুড়ি সদর হাসপাতালে। হাসপাতাল সুত্রে খবর, বুধবার জলপাইগুড়ি জেলা হাসপাতালে ৩ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। ফলে ভাইরাল এই জ্বরে এখনও পর্যন্ত তিন শিশুর মৃত্যু হল জলপাইগুড়িতে। প্রবল গতিতে ছড়াচ্ছে ভাইরাল নিউমোনিয়া, হুহু করে শিশুরা আক্রান্ত হচ্ছে জলপাইগুড়িতে। হাসপাতাল সূত্র বলছে, প্রতিদিন প্রায় ৩০০ শিশুকে নিয়ে আসা হচ্ছে হাসপাতালে। যার মধ্যে ভর্তি হচ্ছে কমপক্ষে ৪০ জন।
বুধবার জলপাইগুড়ি জেলা হাসপাতালে যায় পাঁচ সদস্যের মেডিকেল টিম। যার চরম উদবিঘ এইভাবে শিশুদের আক্রান্ত হওয়ার ঘটনায়। তাঁরা বলছেন এই জ্বর মূলত ভাইরাল ফিভার। কিন্তু চিন্তার বিষয় হল শিশুদের চিকিৎসার সামান্য দেরি হলেই সমস্যা বাড়ছে। যা সামলানো মুশকিল হচ্ছে চিকিৎসকদের। তবে এই জ্বরের প্রভাব যে শুধু জলপাইগুড়িতেই পড়েছে তা নয়। দুর্গাপুরেও জ্বর-সর্দি, কাশিতে আক্রান্ত চল্লিশের বেশি শিশু।



শেষ পাওয়া তথ্য অনুযায়ী কলকাতায় ভাইরাল নিউমোনিয়ায় আক্রান্ত ৬০ টি শিশু। যার মধ্যে ২০ জন ভর্তি রয়েছে পার্ক সার্কাসের ইনস্টিটিউট অব চাইল্ড হেলথে। ২০ জনের মধ্যে ৮ জন শিশু ভর্তি আইসিইউতে। এদের মধ্যে ভেন্টিলেশনে রয়েছে ৪ জন এবং ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছে ৭ শিশু। চলতি মাসে শুধু কলকাতা মেডিক্যালেই ভর্তি হয়েছে ৪০ শিশু। এদের মধ্যে ১৪ জন শিশু ক্রিটিক্যাল কেয়ারে ভর্তি। মৃত্যু হয়েছে ১ জনের। অসুস্থ শিশুদের সবাই ডেঙ্গি, ম্যালেরিয়া, করোনা নেগেটিভ।
চিকিৎসকরা জানিয়েছেন, এক বছরের কমবয়সি শিশু যাদের হাসপাতালে ভর্তি হচ্ছে, তাঁদের মূল উপসর্গ হল তীব্র জ্বর এবং খেতে না চাওয়া। তাছাড়াও হচ্ছে শ্বাসকষ্টের সমস্যা। তবে শুধু জ্বর নয়। সঙ্গে সর্দি, কাশি, গায়ে ব্যথা, শ্বাসকষ্ট, পেট খারাপ, এই উপসর্গ গুলোও দেখা দিচ্ছে শিশুদের ক্ষেত্রে। সব থেকে যেতা ভয়ের সেটা হল, চিকিৎসা শুরু করতে একটু সময় শিশুদের বুকের মধ্যে ছড়িয়ে পড়ছে ভাইরাল নিউমোনিয়া।
প্রবল গতিতে ছড়াচ্ছে ভাইরাল নিউমোনিয়া, তিন শিশুর মৃত্যুতে উদবিঘ্ন প্রশাসন।








