ফুচকা খেয়ে অসুস্থ ৭১, পুলিশি হেফাজতে বিক্রেতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফুচকার সঙ্গে এক নিবিড় সম্পর্ক রয়েছে বাঙালির। তবে এবার এই ফুচকা খেয়েই হাসপাতালে ভর্তি হতে হল মুর্শিদাবাদের কাশেমনগরের প্রায় ৭১ জন কে। তবে বর্তমানে তাদের সকলের অবস্থা স্থিতিশীল হলেও পরিস্থিতির সামাল দিতে আগে ভাগেই পুলিশি হেফাজতে নেওয়া হয় সেই ফুচকাওয়ালা কে।

আরও পড়ুনঃবসিরহাটের পর নারায়ণগড়, কয়েক মূহুর্তের টর্নেডোতে ভাঙল শতাধিক বাড়ি

জানা গিয়েছে, গত মঙ্গলবার নিজেদের চেনা পরিচিত একটি দোকানে ফুচকা খেতে যান কাশেমনগরের বেশ কিছু মানুষ। তবে সেই মুহূর্তে কোনো রকমের সমস্যা দেখা না দিলেও সেদিন রাত থেকে অসুস্থ হয়ে পড়েন প্রায় সকলেই। পরিস্থিতি এতটাই খারাপ পর্যায় পৌঁছে যায় যে সকলকেই বাধ্য হয়ে স্থানীয় হাসপাতাল গুলিতে ভর্তি হতে হয়।

ফুচকা খেয়ে অসুস্থ ৭১, পুলিশি হেফাজতে বিক্রেতা
ফুচকা খেয়ে অসুস্থ ৭১, পুলিশি হেফাজতে বিক্রেতা

সেখানকার চিকিৎসকদের তরফ থেকে প্রত্যেক কে তাদের গোটা দিনের খাবার খাওয়ার  বিষয়ে প্রশ্ন করা হলে, তাদের সকলেই ফুচকা খাওয়ার কথা উল্লেখ করেন। যারফলে সেই ফুচকাওয়ালা র দিকেই নজর গিয়ে পড়ে চিকিৎসকদের। তারপর পুলিশি সহায়তায় তৎক্ষণাৎ সেই ফুচকা বিক্রেতা কে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় ।

এই ঘটনার নিয়ে রানিনগর ১ নম্বর ব্লকের স্বাস্থ্য আধিকারিক সুশোভন সাহা জানান, গোটা  পরিস্থিতি সামাল দেওয়ার জন্য গোটা এলাকায় বেশ কয়েকটি মেডিক্যাল টিম পাঠানো হয়েছে, পাশাপাশি এই অঞ্চলের বিধায়ক সৌমিক হোসেন স্থানীয় পঞ্চায়েত প্রধান ও দলের অন্যান্য কর্মীদের নিয়ে এলাকার মানুষদের সঙ্গে কথা বলে গোটা বিষয়টি খতিয়ে দেখছেন।

ফুচকা খেয়ে অসুস্থ ৭১,আটক বিক্রেতা 

তবে এই ঘটনা কে ঘিরে সেই ফুচকা বিক্রেতার কোনো দোষ দেখছেন না স্থানীয় বাসিন্দারা। তাদের মতে ” লালন শেখ ” যথেষ্ট ভাল ছেলে । গতকাল যা ঘটে গিয়েছে তাতে ওর কোনো দোষ নেই, এটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ঘটনা।

fuchka 18

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন