ক্যান্সারের আশঙ্কা বাড়াচ্ছে তেলাপিয়া! কীভাবে জেনেনিন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাঙালির হেঁসেলে অতি পরিচিত একটি মাছ হল তেলাপিয়া। আট থেকে আশি প্রায় সকলের পাতেই কমবেশি স্থান পায় এই মাছ। তাছাড়া বহুমুখী গুনের সমন্বয় থাকায় চিকিৎসকদের তরফে ও অনেক সময় এই মাছ খাওয়ার পরামর্শ প্রদান করা হয়। তাই বড়ো মাছের বদলে নিয়মিত অনেকের বাড়িতেই  রান্না হয় এটি। কিন্তু জানেন কী বর্তমানে ক্যান্সারের আশঙ্কা বাড়াচ্ছে তেলাপিয়া।

আরও পড়ুনঃ KKR VS RCB: আজ ঘুরে দাঁড়ানোর লড়াই, নাইটদের বিপক্ষে জয় পাবে কোহলিরা?

শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আসলে যে সমস্ত জলাশয়ে এই মাছের চাস করা হয়, অধিক ফলনের আশায় অনেক সময় নানাবিধ রাসায়নিক মেশানো হয়। যা মানব শরীরে প্রবেশ করলে ক্যান্সারের আশঙ্কা বহুগুন বাড়িয়ে দেয়। তবে এখানেই শেষ নয়। গবেষকদের একাংশ বলছেন, নিয়মিত তেলাপিয়া মাছ খেলে বহুগুন বেড়ে যায় হৃদরোগের আশঙ্কা। এমনকি হাঁপানি ও শ্বাসকষ্টের মতো সমস্যা ও ডেকে আনতে সক্ষম এই মাছ।

একটি গবেষনায় দেখা গিয়েছে, নিয়মিত তেলেভাজা খেলে যে সমস্যা তৈরি হয় তার থেকেও বেশি প্রভাব ফেলে এই মাছ। এছাড়াও মানব শরীরে যথেষ্ট প্রভাব ফেলে ডায়োক্সিন। যেটি তেলাপিয়া চাষের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত করা হয়ে থাকে। এমনকি চাষের সময় মাছের কোনও রকম রোগ দেখা দিলে আরও একাধিক ধরনের কীটনাশকের ব্যবহার করা হয়ে থাকে। সেগুলিও শরীরের জন্য যথেষ্ট ক্ষতিকর হিসেবে গন্য হয়।

ক্যান্সারের আশঙ্কা বাড়াচ্ছে তেলাপিয়া! প্রকাশ্যে চাঞ্ছল্যকর তথ্য 

বাণিজ্যিক মনোসেক্স তেলাপিয়া চাষ - Jugasankha
ক্যান্সারের আশঙ্কা বাড়াচ্ছে তেলাপিয়া! কীভাবে জেনেনিন

বলাবাহুল্য, এই মাছের মধ্যে একাধিক গুন দেখা গেলেও কীটনাশকের প্রয়োগে নষ্ট হয়ে যায় সমস্ত কিছু। তাই অতি পরিচিত কোনও স্থানে কীটনাশক ছাড়া এই মাছের সন্ধান মিললে, সেখান থেকে আনাই নিরাপদ বলে মনে করছেন চিকিৎসকরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত