নজরবন্দি ব্যুরোঃ গতবারের থেকে এবার অনেকটাই আলাদা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অধিনায়ক বদলের পাশাপাশি এবছর অনেকটাই বদলে গিয়েছে দলের লাইনআপ। তাই আগের সমস্ত কিছু ভুলে নতুন চমক নিয়ে মরশুম শুরুর ভাবনা ছিল অনুরাগীদের। তবে প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে পরাজিত হয়েই এবারের আইপিএল শুরু করেছে দ্যু প্লেসির আরসিবি। যা দেখে হতাশ সকলেই। তবে আজ ঘুরে দাঁড়ানোর লড়াই।
আরও পড়ুনঃ Asansole: বিজেপিকে হুমকি দেওয়ার অভিযোগ, নির্বাচনী প্রক্রিয়া থেকে বিরত থাকবেন তৃণমূল বিধায়ক
একদিকে যখন পাঞ্জাবের বিরুদ্ধে হোঁচট খেয়ে নিজেদের অভিযান শুরু করেছে কোহলিরা। অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাইয়ের বিরুদ্ধে সহজ জয় নিয়ে মরশুম শুরু করেছে কলকাতা। তবে সেদিকে নজর দিতে নারাজ আরসিবি ম্যানেজমেন্ট। আজ যেনতেন ভাবে শ্রেয়সদের বিপক্ষে প্রত্যাবর্তন করতে মরিয়া ম্যাক্সওয়েলরা।
তবে বিশেষজ্ঞদের একাংশের অনুমান, আজ টসই বিরাট বড় ফ্যাক্টর হতে চলেছে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে। অতীতের দিকে তাকালে বোঝা যায়, রাতের দিকে এই পিচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিশির। যারফলে, রান তাড়া করাটা অনেকটাই সহজ হয়ে যায় খেলোয়াড়দের। সেইসঙ্গে বাউন্ডারির পরিধি ও ফ্যাক্টর হয়ে দাঁড়াও বোলারদের ক্ষেত্রে।
আজ ঘুরে দাঁড়ানোর লড়াই, জয়ের সরণীতে পৌঁছবেন কোহলিরা?

পাশাপাশি প্রথম ম্যাচে হারের সম্মুখীন হতে হলেও ব্যাটে রান পেয়েছিলেন আরসিবি অধিনাক ফাফ দ্যু প্লেসি ও বিরাট কোহলির মতো তারকারা। তবে সিরাজের অফ ফর্ম ও কলকাতার কড়া বোলিং লাইনআপ চিন্তায় রেখেছে আরসিবি ম্যানেজমেন্টকে। অপরদিকে, কলকাতার ব্যাটারদের এখনও পর্যন্ত বড়সড় চ্যালেঞ্জের মুখে না পড়লেও হরসদ ও কায়রনদের নিয়ে কিছুটা চাপে থাকবে নাইট ব্রিগেড। তবে শেষপর্যন্ত কারা বাজিমাত করে সেদিকেই নজর সকলের।



